চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুনায়েদ সহল by জুনায়েদ সহল
12:01 অপরাহ্ন 16, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দলের খেলোয়াড় মাঠে, হতাশ ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ৬ বার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। যার মধ্যে গত ৬ বিশ্বকাপে ৪ বার ঘটেছে এমন। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ঝুলছে এই ‘চ্যাম্পিয়ন্স কার্স’ও। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমনও হয়েছে চারবার, যেখানে পরপর দু-আসরে একই দল ফাইনাল খেলেছে। দুটি দল তো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নও হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে শেষ ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ছিল ইতালি। যুদ্ধ শেষে ১৯৫০ সালে ফিরে চতুর্থ বিশ্বকাপ, আগেরবারের চ্যাম্পিয়ন আজ্জুরিরা গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। ১৯৬২ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৬৬ বিশ্বকাপে পারেনি গ্রুপপর্ব পেরোতে। একইভাবে ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে।

২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি বিদায় নেয় ২০১০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে। ২০১৪ বিশ্বকাপেও একই দশা হয় দলটির। এমনকি পরের ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে জায়গাই করে নিতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১০ সালে তারকাবহুল স্পেন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়েদের খেতাব পায়। ২০১৪ বিশ্বকাপে সেই একই ‘চ্যাম্পিয়ন্স কার্স’, বিদায় নিতে হয় গ্রুপপর্ব থেকে। সেবছরই চতুর্থ শিরোপার স্বাদ পায় জার্মানি। পরেরবার একই পরিস্থিতি হয় দলটির, ২০১৮ এবং ২০২২ টানা দুই বিশ্বকাপে তারা বাদ পড়ে গ্রুপপর্ব থেকে।

ক্রীড়া বিশ্লেষক এবং ফুটবল ইতিহাসবিদরা বারবার এই পতনের জন্য কয়েকটি মূল কারণকে দায়ী করেন। সাধারণত একটি দল চ্যাম্পিয়ন হয়ে গেলে, পরের বিশ্বকাপের জন্য হট-ফেভারিত থাকে। যাদের উপর প্রত্যাশা বেশি থাকে। দেখা যায় অনেক ক্ষেত্রে দলগুলো সেই চাপ সামলে উঠতে পারে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দল উচ্চ প্রশংসিত হওয়ায়, কোচরা কখনও কখনও একটি নির্দিষ্ট পদ্ধতির উপর অতিরিক্ত নির্ভর করেন এবং নতুন, ফর্মে থাকা প্রতিভাদের দলে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হন। অনেকের মতে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে আসা দলগুলো বিশ্বকাপের আগে তাদের ঠেকাতে আলাদাভাবে অধ্যয়নও করে।

এখন দেখার ‘চ্যাম্পিয়ন্স কার্স’ কাটিয়ে আর্জেন্টিনা কতদূর যেতে পারে। লিওনেল স্কালোনির দলের গত আসরের স্কোয়াডের কিছু খেলোয়াড় এবারের আসরে নেই, যুক্ত হয়েছে বেশকিছু নতুন এবং তরুণ প্রতিভা, যাদের সঙ্গে আছেন চিরতরুণ লিওনেল মেসি।

গত বিশ্বকাপের অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজের সঙ্গে আছেন ভরসাবান নিকো পাজ, জিওভানি লে সেলসো, ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদার মতোরা। ২০২৪ সালের পর একটি ম্যাচেও হারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইতিহাসে স্বস্তির কথাও আছে, ৪ বার পরপর দুবার একই দল ফাইনাল খেলেছে। যেখানে দুবার শিরোপা সাফল্যও এসেছে। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে দুটি দলের। ১৯৩৪, ১৯৩৮ আসরে ইতালি এবং ১৯৫৮, ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

বাকি দুবার দেখা মেলেনি সাফল্যের। ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ আসরে এবং ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ আসরের ফাইনালে হেরেছিল।

আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নামবে। অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটিতে।

Tags: আর্জেন্টিনাআলজেরিয়াইতিহাসগ্রুপপর্বফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

Next Post
নেইমার মরক্কো ম্যাচে হতাশ, চোখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

নির্মাণ শ্রমিকরা সমুদ্রের তীরে অঙ্গন নির্মাণ কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT