চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 16, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্মাণ শ্রমিকরা সমুদ্রের তীরে অঙ্গন নির্মাণ কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিয়ানমারের সামরিক সরকার চারটি নতুন সমুদ্রগর্ভস্থ গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, নতুন গ্যাসক্ষেত্রগুলোতে মোট প্রায় ১০৯ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, যা মিয়ানমারের জ্বালানি খাতে বড় ধরনের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে জান্তা সরকার জানায়, নতুন গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বড়টি তানিনথারি উপকূলের গভীর সমুদ্র এলাকায় অবস্থিত। সেখানে প্রায় ৯৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আয়েয়ারওয়াদি অঞ্চলের নতুন একটি গ্যাসক্ষেত্রে প্রায় ১৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকার কথা বলা হয়েছে।

যদিও সরকার নতুন ক্ষেত্রগুলোর নাম প্রকাশ করেনি, তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ধারণা, ঘোষণার মধ্যে তানিনথারি অঞ্চলের এম-১৫ ব্লক অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এ ব্লকে প্রায় ৯৪ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। আন্দামান সাগরে কাদান দ্বীপের কাছে অবস্থিত এ ব্লকটি বিশ্বের বৃহত্তম গ্যাস মজুতগুলোর একটি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এম-১৫ ব্লকের উন্নয়ন কাজের দায়িত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক কানাডীয় প্রতিষ্ঠান কানাডিয়ান ফোরসাইট গ্রুপ। ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট থেইন সেইনের আমলে প্রতিষ্ঠানটি মিয়ানমা অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি স্বাক্ষর করে।  প্রতিষ্ঠানটির ২০১৭ সালের এক অভ্যন্তরীণ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে মিয়ানমারের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৪০ শতাংশের সমপরিমাণ রাজস্ব অর্জন সম্ভব হতে পারে। সে সময়ের বাজারদর অনুযায়ী গ্যাস মজুতের সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল প্রায় ২৮০ বিলিয়ন ডলার।

মিয়ানমারের সামরিক সরকারের কর্মকর্তারা দাবি করছেন, নতুন গ্যাস প্রকল্পগুলো বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

Tags: গ্যাসক্ষেত্রমিয়ানমার
Previous Post

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

Next Post

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

Next Post
স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ের খেলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক ছাড়ার দৃশ্য, যানজটের অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT