চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 19, মে 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের শিক্ষা বিভাগের সরকারি লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন করেছে সরকার। অবসর সুবিধা বোর্ড আইন-২০০২ এর ধারা-৬ অনুযায়ী গঠিত এই ২১ সদস্যের পরিষদ আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১৮ মে) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ৮ম পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের বালাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন লিটন। পদাধিকারবলে বোর্ডের সদস্যরা হলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং অর্থ বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা।

পরিষদে শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিদের মধ্য থেকে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- ঢাকা টিএন্ডটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক কাজী মুহাম্মদ মাইন উদ্দীন, চাঁদপুরের পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, ঢাকার ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন, ঢাকার এ. কে. স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আসমা আহমেদ লাকী, ঢাকার শহীদ আবু তালেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. বোরহান উদ্দিন, খুলনার টিপনা আঙ্গারদোহা দাখিল মাদ্রাসার সুপার এস. এম. বায়েজিদ, ঠাকুরগাঁওয়ের শোল্টহরী আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. তাজউদ্দীন, চাঁদপুরের শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিক আলিম মাদ্রাসার মো. কবির হোসেন এবং ময়মনসিংহের হাজী কাশেম আলী টেকনিক্যাল এন্ড বি. এম. কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

এছাড়া কারিগরি ও কর্মচারী প্রতিনিধি হিসেবে শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর মো. আলমগীর হোসেন, বগুড়ার উত্তরন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আজিজুল হক, নরসিংদীর মধাবদী মহাবিদ্যালয়ের অফিস সহকারী মো. তৌহিদুল ইসলাম এবং ঢাকার ইষ্ট বেঙ্গল ইনস্টিটিউশনের অফিস সহায়ক মো. সোলায়মান চৌধুরীকে সদস্য করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

Tags: অবসরশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

Next Post

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

Next Post
ট্রাম্প বিমানবন্দরে বক্তৃতা দিচ্ছেন, পেছনে হেলিকপ্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

আটলান্টিক কাউন্সিলের পরিস্থিতি কক্ষে তিনজন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT