চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী পাবেন ‘প্রবাসী কার্ড’

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:51 অপরাহ্ন 09, মে 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিদেশে কর্মরত এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসীর জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

শুক্রবার (৮ মে) রামাদা হোটেল-এর বলরুমে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্ড চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের জন্য পেনশন ভাতা, পরিবারের নিরাপত্তা, দেশে ফিরে কর্মসংস্থানসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে।

আহমেদ আলী মুকিব বলেন, যেসব প্রবাসীরা দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রেখেছেন সেসব প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে বাংলাদেশে মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবেন। আগামীর বাংলাদেশ গড়তে ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবার লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যেসব সমস্যা রয়েছে দ্রুত সমাধানকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সৌদি আরবে বসবাসরত তেত্রিশ লক্ষ প্রবাসীরা যাতে দ্রুত ইকামা নবায়ন করতে পারে সেজন্য এমআরপি পাসপোর্ট ইস্যু পুনরায় চালু করার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান বিশেষ করে যেসব প্রবাসীদের পাসপোর্ট এর মেয়াদ খুবই নিকটে এবং বিভিন্ন সমস্যার কারণে ই-পাসপোর্ট ইস্যু করতে সমস্যা হচ্ছে তাদের এম আর পি পাসপোর্ট ইস্যুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেটকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন ও টিপু সুলতানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী (কিসমত) সিআইপি, মক্কা মহানগর বিএনপির সভাপতি জহিরুল হক হিরো,খামিছ প্রদেশ বিএনপি’র সভাপতি ওসমান গনি , তায়েফ প্রদেশ বিএনপি’র সভাপতি ইয়াহিয়া তরফদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা) গবর্ণিং বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দীন, বাংলা শাখার বোর্ড সদস্য মামুনুর রশিদ, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলাইমান ভুট্টু, শফিক আহমেদ, আমিনুল ইসলাম, রফিক চৌধুরীর সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও আরবের অন্যান্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী।

Tags: নির্বাচনী ইশতেহারনির্বাহী কমিটিপ্রবাসী কার্ডবিএনপিসবার আগে বাংলাদেশ
Previous Post

সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

Next Post

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

Next Post
শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পের অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT