চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাধারণ মানুষ ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে পল কাপুরের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল কী হবে, তা অনেকটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক।

সম্প্রতি বাংলাদেশ থেকে ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে গেলে তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে তাদের সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল কাপুর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির পর মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে। তেমনি মার্কিন পণ্য প্রবেশ ও ব্যবসার নতুন সুযোগ তৈরি করেছে।

এ সময় তিনি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দাবি করেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল।’

চলতি মাসের ৩ থেকে ৬ তারিখে অনুষ্ঠিত এই সামিটে ১০০টির বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এর মধ্যে ২ হাজার ৭০০ বিনিয়োগকারী ব্যবসায়ী বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

অনুষ্ঠানে পল কাপুর ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অংশ নেন।

এ ছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

Tags: ইন্দো-প্যাসিফিক অঞ্চলপল কাপুরবাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
Previous Post

সাংবাদিক নজরুল ইসলামকে হয়রানি বন্ধের আহ্বান ওক্যাবের

Next Post

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ৩ মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

Next Post
সরকারের মানবিক সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ৩ মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT