চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

ব্যয়সংকোচনে নতুন নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে কঠোর ব্যয়সংকোচন নীতির অংশ হিসেবে অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাসে যাতায়াতের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশ সফরে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণি (ইকোনমি ক্লাস) ব্যবহার করতে হবে। আদেশে আরও উল্লেখ করা হয়, ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা ভ্রমণ ভাতা ও সুযোগ-সুবিধা সংক্রান্ত পূর্বের নির্দেশনা থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

এর আগে ৫ এপ্রিল জারি করা এক পরিপত্রে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়নে ব্যাপক ব্যয় নিয়ন্ত্রণের ঘোষণা দেয় অর্থ বিভাগ। এতে বিভিন্ন খাতে ব্যয়ের সীমা নির্ধারণ ও কিছু ব্যয় স্থগিত করা হয়।

নির্দেশনা অনুযায়ী—মোটরযান, জলযান ও আকাশযান ক্রয়ে বরাদ্দ ব্যয় বন্ধ রাখা হয়েছে, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ সাময়িকভাবে স্থগিত, সেমিনার ও কনফারেন্স খাতে ব্যয় সর্বোচ্চ ৮০ শতাংশ এবং আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশে সীমিত, বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ খাতে বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয়ের অনুমতি, কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় স্থগিত, ভবন নির্মাণে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় অনুমোদন। তবে যেসব নির্মাণকাজ ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে, সেগুলোর ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।

এছাড়া ভূমি অধিগ্রহণে পরিচালন বাজেটের আওতায় ব্যয় বন্ধ রাখা হলেও উন্নয়ন বাজেটে নির্দিষ্ট শর্তে ব্যয়ের সুযোগ রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ সুবিধাও স্থগিত করা হয়েছে। একই দিনে জারি করা আরেক আদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।

Tags: অতিরিক্ত সচিবঅর্থ বিভাগঅর্থ মন্ত্রণালয়বিদেশ ভ্রমণ
Previous Post

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

Next Post

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

Next Post
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

শ্রমিকের লড়াই বিষয়ক সিনেমার পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT