চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সপ্তাহ পার, তবুও খোঁজ মেলেনি নির্মাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in বিনোদন
A A

গত তিন সপ্তাহ (২১ দিন) ধরে নিখোঁজ রয়েছেন পশ্চিম বাংলার পরিচালক উৎসব মুখার্জী। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া ব্যানার্জী।

ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক নিখোঁজ হওয়ার পরপরই মৌপিয়া পুলিশের দ্বারস্থ হন। এমনকি বিষয়টি নিয়ে তিনি ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের সংগঠনের প্রধান স্বরূপ বিশ্বাসের সঙ্গেও দেখা করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন মৌপিয়া।

মৌপিয়া জানান, লোকসভা নির্বাচনের ব্যস্ততার কারণে পুলিশের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন না তিনি। আক্ষেপ করে তিনি বলেন, প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু সবাই এখন ভোটের কাজে ব্যস্ত। যত দিন যাচ্ছে, আমি ততই হতাশ হয়ে পড়ছি। পুলিশের পক্ষ থেকে শুধু ‘দেখছি’ বলা হচ্ছে।

২১ দিন আগে কলকাতার নিমতা এলাকার একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন উৎসব মুখার্জী। ব্যাংক থেকেও ফোনে কয়েকবার স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ তার ফোনটি বন্ধ হয়ে যায়। রাতেও বাড়িতে ফিরে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন মৌপিয়া এবং ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ সংবাদ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।

তবে স্বামীর নিখোঁজ হওয়ার পেছনে উৎসবের মানসিক অবস্থাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন মৌপিয়া। জানান, গত মে মাসে উৎসবের মা এবং এর কিছুদিন পরই তার বাবা মারা যান। মা-বাবার এই আকস্মিক মৃত্যু উৎসব মেনে নিতে পারেননি। এছাড়া আগে একবার বড় ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এই পরিচালক। সেই ঘটনার পর থেকে সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট হওয়া নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন।

বর্তমানে কোনো ক্লু না পাওয়ায় একদিকে যেমন মানসিক যন্ত্রণায় ভুগছেন মৌপিয়া, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব তাকে হতাশ করছে। একই সঙ্গে এই পরিচালকের দীর্ঘ সময় নিখোঁজ থাকার বিষয়টি কলকাতার চলচ্চিত্র পাড়ায় উদ্বেগের সৃষ্টি করেছে।

Tags: উৎসব মুখার্জিপরিচালকলিড বিনোদনস্ত্রী
Previous Post

লড়াই সহজ হবে না জেনেই সিরিজ জয়ে চোখ কিউইদের

Next Post

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

Next Post

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

ছবি: সংগৃহীত

সরকারি সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT