চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:14 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ে সংবাদ প্রচারের পর অবশেষে সরকারি হস্তক্ষেপে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী দেশে ফিরতে যাচ্ছেন।

বুধবার (২২ এপ্রিল) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর নির্দেশে জেদ্দা-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধি দল ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনে। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, হজ মিশনের কাউন্সেলর মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার এ এস এম সায়েম।

কনসাল জেনারেল জানান, যেসব যাত্রী ১৮ এপ্রিলের মধ্যে দেশে ফিরতে না পারায় ভিসা জটিলতায় পড়েছিলেন, তাদের সমস্যা দ্রুত সমাধান করে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভুয়া টিকিটের মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে নিয়ে এসে সময়মতো দেশে ফেরানোর ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা এড়াতে বৈধ ও সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের আহ্বান জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, হজ ব্যবস্থাপনার মতো একটি সমন্বিত ‘ওমরা পোর্টাল’ চালু করা জরুরি। যেখানে যাত্রীদের এজেন্সি তথ্য, পাসপোর্ট, হোটেল বুকিং ও বিমান টিকিট যাচাই নিশ্চিত করে তবেই বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে। তারা আরও প্রস্তাব করেন, ওমরা যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে একটি ‘ওমরা কল্যাণ তহবিল’ গঠন করা হলে ভবিষ্যতে এমন সংকটে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। বর্তমানে এ ধরনের কোনো তহবিল না থাকায় বিদেশে বিপদে পড়া যাত্রীরা তাৎক্ষণিক সহায়তা পেতে বেগ পোহান। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে পারলে ওমরা যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা সহজ হবে।

Tags: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদধর্মমন্ত্রীভিসা জটিলতাসরকারি হস্তক্ষেপ
Previous Post

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

Next Post

হামে আরও ৫ জনের মৃত্যু

Next Post

হামে আরও ৫ জনের মৃত্যু

নাহিদ-তানজিদের বড় লাফ, শুধুই অবনতি মিরাজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT