চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই সহজ হবে না জেনেই সিরিজ জয়ে চোখ কিউইদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দাপুটে বোলিংয়ে প্রথম ম্যাচে দারুণ জয়, দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার ফাইফার ও তানজিদ তামিম-নাজমুল হোসেন শান্তর ফিফটির সামনে হার দেখেছে নিউজিল্যান্ড। সিরিজে ১-১ সমতা। তৃতীয় ও শেষ ওয়ানডে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে কেবল জয়েই চোখ সফরকারী দলের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১১টায় গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন কিউই পেসার উইল ও’রোর্ক। জানালেন লক্ষ্য কী।

‘অবশ্যই। আমরা এখানে এসে সিরিজ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এবং গর্বের সাথে খেলতে চাই। ছেলেরা এরজন্য প্রস্তুত। তারা ভালো প্রস্তুতি নিয়ে সেরা ক্রিকেট খেলে সিরিজ জেতার লক্ষ্যেই মাঠে নামবে।’

অবশ্য চ্যালেঞ্জও দেখছেন কিউই পেসার। বাংলাদেশের বর্তমান পেস ইউনিট ও রণকৌশল তার নজর কেড়েছে। বিশেষ করে নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করলেন, ‘বাংলাদেশের বর্তমানে খুব ভালো একটি পেস ইউনিট এবং কিছু বিশ্বমানের বোলার আছে। গত ম্যাচে নাহিদ রানা দারুণ বল করেছে, আবার মোস্তাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছে। তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না।’

চট্টগ্রামেও পেসবান্ধব উইকেট আশা করছেন উইল। বলেছেন, ‘যাওয়ার পথে হালকা করে দেখে এসেছি। এটি আরেকটি ভালো উইকেট মনে হচ্ছে। আমার কাছে গত দুটি উইকেটও ভালো মনে হয়েছিল, তাই আসলে ঠিক জানি না কী বলতে হবে। এপর্যন্ত সব ভালোই লাগছে। মনে মনে যেমন পেসবান্ধব উইকেট আশা করছিলাম, এপর্যন্ত তেমনই মনে হচ্ছে। উইকেটে কিছুটা ঘাস আছে, আশা করছি এখান থেকে ভালো গতি-বাউন্স পাওয়া যাবে।’

আউটফিল্ড নিয়ে নিউজিল্যান্ড পেসার বললেন, ‘মাঠ শুকনোই মনে হচ্ছে। মনে হয় আউটফিল্ড বেশ দ্রুত হবে, ইনফিল্ডারদের একবার পার হয়ে গেলে বল আটকানো কঠিন হতে পারে। আমরা ফিল্ডিং নিয়ে গর্ব করি, তাই সেরাটা দেয়ার চেষ্টা করব।’

মিরপুরে আগের দুম্যাচে ভিন্ন দুটি উইকেটে গড়িয়েছে লড়াই। তৃতীয় ম্যাচে ভিন্ন উইকেটের পাশাপাশি কন্ডিশনও আলাদা। মানিয়ে নেয়া বিষয়ে উইল বললেন, ‘আমরা এটা নিয়ে অনেক আলোচনা করি। আমাদের দলটা বেশ নতুন, অনেকেরই আগে বাংলাদেশে আসার বা খেলার অভিজ্ঞতা নেই। তাই সফরের শুরু থেকে জানতাম যে ম্যাচ চলাকালীন মানিয়ে নিতে হবে। একই ব্যাপার সামনেও, আমরা আগে ব্যাটিং করি বা বোলিং, উইকেটের আচরণ বুঝে সবার সাথে আলোচনা করে সেরা পরিকল্পনাটা দ্রুত ঠিক করে নিতে হবে।’

বাংলাদেশ সফরের আগে গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন উইল ও’রোর্ক। দীর্ঘ বিরতি কাটিয়ে ওয়ানডেতে ফিরে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে রোমাঞ্চিত তিনি, ‘হ্যাঁ, ফিরতে পেরে দারুণ লাগছে। অনেকদিন ধরে ফেরার অপেক্ষায় ছিলাম এবং বেশ আগে থেকেই এ সফরের পরিকল্পনা করা ছিল। অনেকদিন ধরে এটার দিকে তাকিয়ে ছিলাম। বাংলাদেশে এটিই আমার প্রথম আসা এবং খুব উপভোগ করছি। এখানকার উইকেটগুলোতে ব্যাটিং করা মোটেও সহজ নয়, তাই বলব না যে এগুলো আমাদের জন্য প্রতিকূল। না, শরীর ভালো আছে, তাই ফিরতে পেরে ভালো লাগছে।’

Tags: ওয়ানডে সিরিজচট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

তৃতীয় স্তরে নেমে গেল হামজাদের লেস্টার

Next Post

তিন সপ্তাহ পার, তবুও খোঁজ মেলেনি নির্মাতার

Next Post

তিন সপ্তাহ পার, তবুও খোঁজ মেলেনি নির্মাতার

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT