পরিবেশের বহুমুখি ক্ষতি ডেকে আনছে দক্ষিণাঞ্চলের সহস্রাধিক অবৈধ ইটের ভাটা। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এসব ভাটার চিমনি থেকে নির্গত ধোঁয়ার বিষাক্ত কার্বন ডাই অক্সাইড মানব শরীরেও ক্ষতিকারক প্রভাব ফেলছে। অন্যদিকে জ্বালানির জন্য উজাড় হচ্ছে বনভূমি।
খুলনাসহ দেশের দক্ষিণের সহস্রাধিক ইটের ভাটায় চলছে একই অনিয়ম। একদিকে ইট পোড়াতে ব্যবহার হচ্ছে বনজ ও ফলদ গাছের কাঠ, অন্যদিকে নিষিদ্ধ টিনের চিমনীর ধোঁয়া পরিবেশকে বিষাক্ত করে তুলছে। পরিবেশ দূষণের বিষয়টি জেনেও অতিরিক্ত মুনাফার লোভে এসব ভাটার মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত।
পরিবেশের ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সরকারি নির্দেশে স্থায়ী চিমনী নির্মাণ করে ইটভাটা আধুনিকায়নের উদ্যোগ নেয়া হলেও গত তিন বছরে সে চেষ্টায় সফলতা পায়নি প্রশাসন।
পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব ইটভাটার সব অনিয়ম বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।
বিস্তারিত দেখুন ড্যানিয়েল সুজিত বোসের ভিডিও রিপোর্টে:
https://youtu.be/3wItKxpvwQI









