চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চার জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপপর্বের সব ম্যাচ জিতে সুপার সিক্সে গেল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে টিম টাইগ্রেস। প্রথমদিকে আইরিশরা ভালো শুরু করলেও স্বর্ণা আক্তার-রাবেয়া খানদের নিয়িন্ত্রিত বোলিংয়ে জয়রে বন্দরে নোঙর করে লাল-সবুজের দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে পারে আয়ারল্যান্ড।

ওপেনিংয়ে নেমে দিলারা আক্তার ২৭ বলে ৩৫ এবং জুয়ারিয়া ফেরদৌস করেন ১০ বলে ১১ রান। শারমিন ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫২ রান করেন। জ্যোতি ১৩ এবং সোবহানা মোস্তারি ৩০ রান আনেন।

আইরিশদের হয়ে জেন ম্যাগুয়ার, আরলিন কেলি ২টি উইকেট নেন। আলানা ডালজেল, অরলা প্রেন্ডারগাস্ট এবং লারা ম্যাকব্রাইড একটি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার এবং গ্যাবি লুইস ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করেন। অ্যামি অপরাজিত ৩৫ রান করেন, গ্যাবি ৫৮ বলে ৭৩ রান করেন। অরলা ১২ এবং লরা ডেলনি ১৩ রান করেন।

টাইগ্রেসদের হয়ে স্বর্ণা ২টি এবং রাবেয়া ১টি উইকেট নেন।

‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। সমান ম্যাচ খেলে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সমীকরণে রানরেটে পিছিয়ে চারে পাপুয়া নিউগিনি। ৩ ম্যাচে কোন জয় না পাওয়া নামিবিয়ার অবস্থান তলানিতে। গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে।

Tags: আয়ারল্যান্ডনেপালবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

‘উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে’

Next Post

বেকার ভাতা নয়, কাজ দেব: জামায়াত আমীর

Next Post
গাইবান্ধার পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

বেকার ভাতা নয়, কাজ দেব: জামায়াত আমীর

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT