চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় প্রসূতির মৃত্যু: ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ

মোঃ হারুন অর রশিদ by মোঃ হারুন অর রশিদ
11:14 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলায় এক প্রসূতির মৃত্যুকে ঘিরে বেসরকারি একটি ক্লিনিকের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর মৃত্যুর দাবি তুলে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের কালিনাথ রায়েরবাজার এলাকায় অবস্থিত বন্ধন ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম লামিয়া আক্তার (২২)। তিনি ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সিজারিয়ান অপারেশনের জন্য লামিয়া আক্তারকে বন্ধন ক্লিনিকে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ মারাত্মক চিকিৎসা অবহেলা করেছে। তাদের দাবি, রোগীর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ হলেও কোনো ব্লাড ক্রস-ম্যাচিং না করেই ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয়। এতে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তবে এসব অভিযোগের বিষয়ে বন্ধন ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ স্বজনরা ও স্থানীয়রা ক্লিনিকের সামনে জড়ো হন। তারা নানা স্লোগান দেন এবং একপর্যায়ে ক্লিনিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

Tags: প্রসূতির মৃত্যুভোলা
Previous Post

‘নকল’ আমিরের চক্রান্তে ‘আসল’ আমিরকে ঘাড় ধাক্কা!

Next Post

এবার দেশের সবচেয়ে বড় উৎসবে জাক মীরের প্রথম সিনেমা

Next Post

এবার দেশের সবচেয়ে বড় উৎসবে জাক মীরের প্রথম সিনেমা

আসিফ নজরুলের মন্তব্যে নীরবতা ভেঙে যা বলল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT