চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ নজরুলের মন্তব্যে নীরবতা ভেঙে যা বলল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 13, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে দুদফায় আইসিসিতে চিঠি পাঠিয়েছে বিসিবি। পরের চিঠির আনুষ্ঠানিক জবাব না আসলেও যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আইসিসির এক সূত্রে ভারতের গণমাধ্যমে খবর, আসিফ নজরুলের তোলা দাবিগুলোর সঙ্গে কোন আনুষ্ঠানিক মতের মিল নেই সংস্থাটির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে কিছু অভ্যন্তরীণ আলোচনা হয়েছিল ঠিকই, তবে সেটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূত্রটির দাবি, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সোমবার সংবাদমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, মোস্তাফিজ দলে থাকার পাশাপাশি আরও দুটি কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে গেলে নিরাপত্তাশঙ্কা থাকবে বলেছে আইসিসি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত কোন ৩টি বিষয় উল্লেখ করা হয়েছে-
১. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন।
২. বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন।
৩. নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তাশঙ্কা বাড়বে।

তবে আইসিসির সূত্র দাবিগুলো স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে। এমনকি তারা মোস্তাফিজের নাম উল্লেখ করেও কিছু জানায়নি বলেছে। এসব বক্তব্যকে তারা ভিত্তিহীন বলেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে।

Tags: আইসিসিআসিফ নজরুলবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

এবার দেশের সবচেয়ে বড় উৎসবে জাক মীরের প্রথম সিনেমা

Next Post

মিয়ানমারের গণহত্যা মামলার সাক্ষীদের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post
ছবি:  কানাডা হাই কমিশনের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

মিয়ানমারের গণহত্যা মামলার সাক্ষীদের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

'শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না, চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT