চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নকল’ আমিরের চক্রান্তে ‘আসল’ আমিরকে ঘাড় ধাক্কা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বলিউড তারকা আমির খানকে নিয়ে সুনীল গ্রোভারের ‘নকল সাজ’-এর এবার আরও এক ধাপ এগিয়ে! এবার তো নিজের অফিস থেকেই ‘বের করে দেওয়া’ হলো আমির খানকে! সম্প্রতি প্রকাশিত একটি হাস্যরসাত্মক প্রমো ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর একটি পর্বে আমির খানের নিখুঁত নকল করে ভাইরাল হন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। সেই রেশ কাটতে না কাটতেই আমির খানের আসন্ন প্রযোজনা হ্যাপি প্যাটেল–এর নতুন প্রমোতে আবারও আমির সেজে হাজির হন সুনীল। আর সেখানেই ঘটে মজার কাণ্ড।

প্রমো ক্লিপে দেখা যায়, পরিচালক ও অভিনেতা ভির দাস আমির খানের অফিসে ঢুকছেন। ভেতরে বসে আছেন সুনীল গ্রোভার- আমিরের পোশাক, ভঙ্গি, কথা বলার স্টাইল—সবকিছুতেই অবিকল আমির। প্রথমে কিছুটা সন্দেহ হলেও সুনীলের অভিনয়ে বিশ্বাস করে ফেলেন ভির দাস। তিনি ‘আমির’ সেজে ভিরকে অভিনন্দন জানান এবং বলেন, “তুমি দারুণ একটা ছবি বানিয়েছ।”

এখানেই শেষ নয়। ভুয়া আমির ভির দাসকে একটি বোনাস চেক দেন এবং ‘হ্যাপি প্যাটেল’-এর সিক্যুয়েল বানানোর পরামর্শও দেন। এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “যদি ছবিটা সুপারহিট না হয়, তাহলে আমার নাম আমির খান না। অস্কার পাবে।”

ঠিক তখনই দৃশ্যে প্রবেশ করেন আসল আমির খান। সুনীলকে নিজের চরিত্রে দেখে ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন করেন, “এই লোকটা কে?” কিন্তু ভির দাস আসল আমিরকেই চিনতে ব্যর্থ হন। উল্টো সুনীল গ্রোভার আমিরের দিকে তাকিয়ে বলেন, “আপ কৌন হ্যায় ভাইসাহেব?”

ভির দাস তখন নিরাপত্তারক্ষীদের ডেকে আসল আমিরকে সুনীল গ্রোভার বলে ভুল পরিচয় দেন। মজার ব্যাপার হলো, নিরাপত্তারক্ষীরাও ভুয়া আমিরের কাছ থেকে মোটা অঙ্কের চেক পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আসল আমির খানকেই অফিস থেকে টেনে বের করে দেন! পুরো দৃশ্যটি দর্শকদের হাসিতে ভাসিয়েছে।

উল্লেখ্য, সুনীল গ্রোভারের এই নকল নিয়ে আগেই প্রশংসা করেছিলেন আমির খান। বলিউড হাঙ্গামা–কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, “আমি এটাকে নকল বলতেই চাই না। এটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল নিজেকেই দেখছি। আমি এত হেসেছি যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।”

তিনি আরও বলেন, এতে কোনো বিদ্বেষ ছিল না, বরং এটি ছিল নিখাদ বিনোদন।

প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। সুনীল গ্রোভারের এই কাণ্ডে তারাও হেসে কুটিকুটি হন। বলিউড তারকাদের নিখুঁত নকলের জন্য সুনীল গ্রোভার আগেও বহুবার ভাইরাল হয়েছেন- আমির খান, শাহরুখ খান তার তালিকায় অন্যতম।

সব মিলিয়ে, ‘হ্যাপি প্যাটেল’-এর এই প্রমো আমির–সুনীল মুখোমুখি লড়াইকে পরিণত করেছে একেবারে হাসির বিস্ফোরণে।

Tags: আমির খানসিনেমাসুনীল গ্রোভার
Previous Post

ইরানের সঙ্গে কোনো দেশ বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post

ভোলায় প্রসূতির মৃত্যু: ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ

Next Post
ছবি: প্রতিনিধি

ভোলায় প্রসূতির মৃত্যু: ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ

এবার দেশের সবচেয়ে বড় উৎসবে জাক মীরের প্রথম সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT