চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

আগামীকাল (২৭ ডিসেম্বর) শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছেন, তাদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এমআইএসটি থেকে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য আজ অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষও সহযোগিতামূলক সিদ্ধান্ত নিয়েছে। এমআইএসটির স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের যে ভর্তি পরীক্ষা আগামীকাল বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা একদিন পিছিয়ে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) একই সময়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
Previous Post

শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে তামান্নার একক চিত্র প্রদর্শনী

Next Post

বক্সিংডেতে রেকর্ড, অজি-ইংলিশদের ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার লিড

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ইংলিশ ব্যাটসম্যানরা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিংডেতে রেকর্ড, অজি-ইংলিশদের ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার লিড

নদীতে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা মানুষজনের ছবি, শীতের কুয়াশার মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের তীব্রতায় কাঁপছে দেশ, কবে কাটবে কুয়াশা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT