চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের পর এবার বড় সিদ্ধান্ত নিলেন অক্ষয় খান্না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অক্ষয় খান্না ও রণবীরের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস কাঁপানো ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যখন দর্শকদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বিমর্ষ হওয়ার মতো খবর এলো বলিউডের অন্দরমহল থেকে। ছবিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই এমন খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে টিনসেল টাউনে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতারা।

সবকিছু যখন ঠিকঠাক এগোচ্ছিল, তখনই বাধ সাধল অভিনেতা ও নির্মাতাদের মধ্যকার মতপার্থক্য। ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং অনস্ক্রিন উপস্থিতি ও চরিত্রের গভীরতা নিয়ে নির্মাতাদের কাছে কিছু বিশেষ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে চিত্রনাট্যের সেই পরিবর্তনগুলোতে সায় দেননি পরিচালক ও প্রযোজক। সৃজনশীল এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত এই মেগা প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অক্ষয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাকতালীয়ভাবে রণবীর ও অক্ষয় দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে পর্দা শেয়ার করেছেন। বক্স অফিসে সেই ছবির অভাবনীয় সাফল্যের পর এই দুই তারকাই এখন নিজেদের কাজের বিষয়ে অনেক বেশি সচেতন।- হিন্দুস্থান টাইমস

Tags: 'ধুরন্ধর'‘দৃশ্যম ৩’অক্ষয় খান্নাঅভিনেতা
Previous Post

‘ডন থ্রি’ থেকে সরে দাড়ালেন রণবীর সিং?

Next Post

শিক্ষা, স্বাস্থ্য, নারী এবং কৃষকদের ওপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে: ড. ইউনূস

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, বাজেট ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা, স্বাস্থ্য, নারী এবং কৃষকদের ওপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে: ড. ইউনূস

জবির ২১ শিক্ষার্থী বার্ডের ১১তম আন্তর্জাতিক ইনসার্চ কনফারেন্সে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ডের ১১তম আন্তর্জাতিক ইনসার্চ কনফারেন্সে জবির ২১ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT