চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডন থ্রি’ থেকে সরে দাড়ালেন রণবীর সিং?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
রণবীর সিং এর ছবি, ডন সিনেমার লোগো সহ, বলিউড তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে ‘ডন থ্রি’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনো রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, কখনোও আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।

এবার বছর শেষের বড় খবর, ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়লেন রণবীর সিং! যেখানে এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত সিনেপ্রেমীরা, সেখানে রণবীর সিংয়ের ব্যক্তিত্বর সঙ্গে নাকি এই চরিত্র একেবারেই বেমানান প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর এমনটাই দাবি করেছিলেন সিনে অনুরাগীরা।

যদিও সেই বিতর্কযজ্ঞে জল ঢেলে ‘অভিনেতা রণবীরের ক্যারিশমা’র কথা মনে করিয়ে দিয়েছিলেন ফারহান আখতার, তবে তাতে চিঁড়ে ভেজেনি। এবার রণবীর সিং নিজেই বহু প্রতীক্ষিত মেগাবাজেট সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। যদিও রণবীর সিং এই গুঞ্জনে কোনো মন্তব্য করেননি।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর সাফল্যই কি রণবীরকে ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে দূরে সরাল? কৌতূহল অস্বাভাবিক নয়! ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘ধুরন্ধর’ ৬০০ কোটির গণ্ডি পেরনোর পর রণবীর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই ‘খিলজি’র মন্দা ক্যারিয়ারের ‘শাপমোচন’ ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। সেই জন্যই ফারহান আখতারকে সরিয়ে বর্তমানে সঞ্জয় লীলা বানশালি, অ্যাটলি, এমনকি লোকেশ কানাগরাজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন রণবীর সিং।

‘ধুরন্ধর’-এর বিজয় রথের চাকা গড়ালেই ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। কিন্তু কোথায় কী? বছর শেষে দীপিকা পাডুকোনকে নিয়ে বিদেশে ঘুরতে চলে গিয়েছেন রণবীর। শুধু তাই নয়, ‘ডন’-এর পর ‘প্রলয়’ নামের যে ছবির শুটিং শুরুর পরিকল্পনা ছিল, সেই পরিচালক জয় মেহেতাকেও জানিয়ে দিয়েছেন নির্ধারিত শিডিউলের আগেই যেন কাজ শেষ হয়। রণবীর চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সিনেমার কাজ শেষ করতে। কানাঘুষো, ‘প্রলয়’-এর শুটিংয়ের জন্য ইতিমধ্যেই নতুন দিনক্ষণ ছকে ফেলেছেন অভিনেতা। এবার প্রশ্ন, রণবীর সিং সরে দাঁড়ালে শাহেনশাহ-বাদশার পর নতুন ‘ডন’ হিসেবে কাকে দেখা যাবে?

Tags: ডন থ্রিফারহান আখতাররণবীর সিং
Previous Post

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, গ্রেপ্তার গায়িকা

Next Post

রণবীরের পর এবার বড় সিদ্ধান্ত নিলেন অক্ষয় খান্না!

Next Post
অক্ষয় খান্না ও রণবীরের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের পর এবার বড় সিদ্ধান্ত নিলেন অক্ষয় খান্না!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, বাজেট ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা, স্বাস্থ্য, নারী এবং কৃষকদের ওপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে: ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT