চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ডের ১১তম আন্তর্জাতিক ইনসার্চ কনফারেন্সে জবির ২১ শিক্ষার্থী

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:56 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in শিক্ষা
A A
জবির ২১ শিক্ষার্থী বার্ডের ১১তম আন্তর্জাতিক ইনসার্চ কনফারেন্সে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ইনসার্চ কনফারেন্সে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এর মধ্যে একজন পেয়েছেন পেপার উপস্থাপনায় সেরা পুরস্কার। 

বুধবার (২৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের তত্ত্বাবধায়ক ড. তৌহিদ হোসেন খান বিষয়টি জানান। এর আগে ২০ ও ২১ ডিসেম্বর দেশি-বিদেশি বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, চীন, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও গবেষক এই কনফারেন্সে অংশ নেন। এতে সর্বমোট ৯৬টি গবেষণা প্রবন্ধ (পেপার) উপস্থাপন করা হয়।

কনফারেন্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খানের তত্ত্বাবধানে পরিচালিত ড. খান সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব থেকে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারজন শিক্ষার্থী সেরা পেপার পুরস্কার অর্জন করেন। এর মধ্যে শামসুন নাহার তৃতীয় স্থান অর্জন করেন।

শামসুন নাহার ও মো. ফেরদৌস হোসেন যৌথভাবে উপস্থাপিত গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল— ‘সাইবার ভিকটিমাইজেশন: ইম্প্যাক্ট অব হ্যাকিং, ডিফেমেশন অন ইউনির্ভাসিটি স্ট্যুডেন্টস ইন বাংলাদেশ’।

এই অর্জন সম্পর্কে ড. তৌহিদ হোসেন খান বলেন, ‘ইন্টারন্যাশনাল ইনসার্চ কনফারেন্সে আমাদের সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব থেকে ২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ এবং একজন শিক্ষার্থীর বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে গবেষণাভিত্তিক শিক্ষা ও বাস্তবমুখী সামাজিক চিন্তার চর্চা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরেও সক্ষম করে তুলছে। আমি শিক্ষার্থীদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও এমন গবেষণামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করি’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বার্ডবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
Previous Post

শিক্ষা, স্বাস্থ্য, নারী এবং কৃষকদের ওপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে: ড. ইউনূস

Next Post

পর্তুগালে ক্রিসমাস উদযাপন

Next Post
বাচ্চা ও পিতা-মাতা ক্রিসমাস ট্রি এর গ ornaments ছুঁই. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে ক্রিসমাস উদযাপন

Portrait of a man in formal attire with glasses in an indoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT