চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অরিজিনাল ভার্সন দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে’

সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের একজন বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কনটেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে দর্শকের সচেতনতার ওপর—এমনটাই মনে করেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। আইস্ক্রিনের অরিজিনাল কনটেন্ট ‘অমীমাংসিত’-এর সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হয়ে পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে দর্শকদের অরিজিনাল ভার্সন দেখার আহ্বান জানান।

‘অমীমাংসিত’ নিয়ে সংবাদ সম্মেলনে বর্ষণ বলেন,“এই কনটেন্ট এর গল্প জেনে এবং রাফী ডিরেক্টর শুনে দ্বিতীয়বার ভাবিনি। আমরা সবাই অনেক কষ্ট করেছি এই কাজের জন্য।”

তিনি বলেন,“ক্রিয়েটিভ কোনো কাজ করতে গেলে সেন্সর হবে কিনা সেটা মাথায় থাকে না। আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে গেলে এটা একটা প্রতিবন্ধকতা। সেন্সরশিপের এসব বাধা থেকে আমাদের কনটেন্টগুলো মুক্ত থাকুক।”

এসময় সবাইকে অরিজিনাল ভার্সন দেখার আমন্ত্রণ জানিয়ে বর্ষণ বলেন,“পাইরেসি করে দেখার দরকার নাই। অরিজিনাল ভার্সন আইস্ক্রিন থেকে দেখলে এমন কনটেন্ট আরো তৈরি হবে।” বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় অভিনেত্রী তানজিকা আমিন বলেন, “দুই বছর ব্যান করা সিনেমা রিলিজ হচ্ছে এটা আমার কাছে বিস্ময়কর।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আইস্ক্রিনে বিশ্বব্যাপী স্ট্রিমিং হবে ‘অমীমাংসিত’।

সাংবাদিক দম্পতি খুনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। ট্রেলারে দেখা যায়, নিহত দম্পতির বাড়িতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তে নেমে একবারে পরিষ্কার কোনো সূত্র পাচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। খুন হওয়ার নানান মোটিফ নিয়ে চর্চা করছেন তারা। হত্যার সময় বাচ্চাটি ঘুম থেকে না ওঠা, প্রতিবেশী থেকে আত্মীয়— প্রায় সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করে ফেলা, এমন নানা তথ্য রহস্যকে আরও জটিল করে তোলে।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরো অনেক পরিচিত মুখ।

Tags: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণওটিটিওয়েব ফিল্মতানজিকা আমিনরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
Previous Post

বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জেতা হকি দলকে সংবর্ধনা

Next Post

মরক্কোতে আকস্মিক বন্যায় মৃত্যু ৩৭

Next Post
মরক্কোতে আকস্মিক বন্যায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে আকস্মিক বন্যায় মৃত্যু ৩৭

গৃহকর্মী আয়েশার স্বীকারোক্তি ও তার মেয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার স্বামীর স্বীকারোক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT