দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদ রাজনীতির উৎপত্তি না হয় সেজন্য ইমাম আলেমদের সহযোগিতা চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে তোলার কথা বলেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তারা এ আহ্বান জানান।









