চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিচারক প্যানেলে শেখ হাসিনা, মামলার শুনানি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে নতুন করে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শুক্রবার ২১ নভেম্বর চিঠিটি পাঠানো হয়েছে। তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নোট ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই তৌহিদ ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।

তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন, বলেন তৌহিদ।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগণঅভ্যুত্থানমানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ডশেখ হাসিনা
Previous Post

বিশ্বকাপ সেমি দিয়ে কাবাডিকে বিদায় জানালেন বাংলাদেশ অধিনায়ক

Next Post

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে তোলার আহবান জামায়াতে আমিরের

Next Post
বাংলাদেশের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে তোলার আহবান জামায়াতে আমিরের

সম্মিলিত ইমাম পরিষদের জাতীয় সম্মেলনে মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মের নামে যেনো ফিতনা সৃষ্টি না হয় আলেমদের সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT