চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান ভ্রমণে সতর্ক করলো চীন, তীব্র কূটনৈতিক বিরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন ও জাপানের নেতাদের হাত মেলানো, আন্তর্জাতিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের প্রতিবেশী দেশ তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র কূটনৈতিক বিরোধের মধ্যে নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করেছে চীন।

এর আগে গত ৭ নভেম্বর তাকাইচি জাপানি পার্লামেন্টে ইঙ্গিত দেন, স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানের বিরুদ্ধে চীন শক্তি প্রয়োগ করলে টোকিও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে।

চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ড হিসেবে মনে কারে। এই মন্তব্যের ফলে কঠোর বার্তা দিয়ে বেইজিং জানায়, তাইওয়ান প্রণালীতে জাপানের যে কোন সামরিক সম্পৃক্ততাকে ‘আগ্রাসন’ হিসেবে গণ্য করে ‘শক্তিশালী পাল্টা আক্রমণ’ চালানো হবে।

বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র কূটনৈতিক বিরোধ। এরই সুত্র ধরে গতকাল শুক্রবার বেইজিং জাপানের রাষ্ট্রদূতকে তলব করে। এছাড়া একটি গুরুতর সতর্কবার্তা জারি করে ওসাকায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল জুয়ে জিয়ান অন ‘জাপানি প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলার’ হুমকিও দিয়েছেন। যদিও পর এক্স-এ দেওয়া পোস্টটি মুছে ফেলা হয়। এরপর টোকিও চীনের রাষ্ট্রদূতকে তলব করে।

এমন উত্তেজনার মাঝে গতকাল শুক্রবার রাতে জাপানে নিযুক্ত চীনের দূতাবাস নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করে।

উইচ্যাটে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘সম্প্রতি জাপানি নেতারা তাইওয়ান সম্পর্কে স্পষ্টতই উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদানের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’

এতে বলা হয়, এই পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি উপস্থাপন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপানে অবস্থিত চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো চীনা নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ এড়ানোর কথা আন্তরিকভাবে স্মরণ করিয়ে দিচ্ছে।

এদিকে, আজ শনিবার চীনের বৃহত্তম বিমান সংস্থাগুলো জাপান রুটে ফ্লাইটের জন্য দেওয়া অগ্রিম টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রস্তাব করেছে। এয়ার চায়না, চায়না সাউদার্ন এবং চায়না ইস্টার্ন -সবাই নীতিমালা সম্পর্কে পৃথক বিবৃতি প্রকাশ করেছে।

বেইজিং জোর দিয়ে বলেছে, তাইওয়ান চীনের ভূখণ্ডের অংশ। এর নিয়ন্ত্রণ দখলের জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

Tags: চীন-জাপানতাইওয়ান
Previous Post

দুই ছবি থেকে বাদ, তবু যে সিদ্ধান্তে অটল দীপিকা!

Next Post

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT