চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছবি থেকে বাদ, তবু যে সিদ্ধান্তে অটল দীপিকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in বিনোদন
A A
দীপিকা কাপুরের স্টাইলিশ লুক, কালো জ্যাকেট ও লাল লিপস্টিক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে ‘স্পিরিট’, তারপর ‘কল্কি ২৮৯৮’ এই দুটি ছবি থেকে পরপর বাদ দিয়ে দেওয়া হয় দীপিকা পাডুকোনকে। প্রথম ছবি থেকে বাদ পড়ার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। সামনে উঠে আসে ৮ ঘণ্টার শিফটে কাজ করার বিষয়টি।

‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়ার পর সেই বিতর্ক আরও কিছুটা মাথাচারা দিয়ে ওঠে। সম্প্রতি হারপার্স বাজার ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, কেন তিনি আট ঘণ্টার কাজের কথা বলেছিলেন।

পরপর দুটি ছবি থেকে বাদ পড়ে যাওয়ার পরেও কেন নিজের জায়গায় অটল থাকলেন, সে বিষয়েও কথা বলেন তিনি। সেই সাথে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানালেন তিনি।

দীপিকা বলেন, “মাতৃত্ব আমার জীবনে সবকিছু বদলে দিয়েছে। ওই জন্য কথাতেই বলে, তুমি যখন একজন মা হবে তখনই বুঝতে পারবে। এই কথাটি ভীষণ সত্য। এখন আমি অনেক বেশি শ্রদ্ধা করি মায়েদের। তুমি হয়তো ভাববে যে কাজ এবং মাতৃত্ব একসাথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু বাস্তবে সেটা অনেক অনেক কঠিন। নতুন মায়েদের কাজে ফিরে আসার সময় অনেক বেশি সমর্থন করা উচিত বলে আমার মনে হয়।”

শিল্পীদের কেন ৮ ঘণ্টার কাজ করা প্রয়োজন জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ‘আমরা এই অতিরিক্ত কাজ করাকে আমাদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা বলে ভেবে নিয়েছি। আমরা যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই তখন সেটাকে প্রতিশ্রুতিবদ্ধ বলে ভুল করি। দিনে আট ঘণ্টা কাজ যথেষ্ট একটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। আপনি যদি সুস্থ থাকেন তবেই আপনি আপনার সেরাটা দিতে পারবেন। একজন ক্লান্ত ব্যক্তিকে কখনোই কাজ করাতে পারবেন না।’

দীপিকা আরও বলেন, ‘আমি আমার নিজের অফিসে সোমবার থেকে শুক্রবার আট ঘণ্টা কাজ করি। আমাদের পিতৃত্ব এবং মাতৃত্ব দুটি বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের কর্ম ক্ষেত্রে আনার বিষয়টিকেও স্বাভাবিক করে তোলা উচিত ভারতবর্ষে।’

২০২৪ সালে সেপ্টেম্বর মাসে দুয়াকে জন্ম দেওয়ার পর দীপিকা কিছুদিন কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু পুনরায় কাজে ফেরার সময় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

তবে দুটি ছবি থেকে বাদ পড়ে গেলেও এখন তিনি শাহরুখ খানের ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত। এছাড়া আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি পরিচালিত AA22 x A6 ছবিতেও কাজ করবেন তিনি। শুধু তাই নয়, একাধিক বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী। –হিন্দুস্থান টাইমস

Tags: দীপিকা পাড়ুকোনবলিউডসিনেমাস্পিরিট
Previous Post

‘আমরাই এই বাংলার মালিক, আর সবাই ভাড়াটিয়া’

Next Post

জাপান ভ্রমণে সতর্ক করলো চীন, তীব্র কূটনৈতিক বিরোধ

Next Post
চীন ও জাপানের নেতাদের হাত মেলানো, আন্তর্জাতিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান ভ্রমণে সতর্ক করলো চীন, তীব্র কূটনৈতিক বিরোধ

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT