চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের তত্ত্বাবধানে বাংলাদেশে হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এ বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ। শনিবার দুপুরে জাতীয় কাবাডি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ।

২০১২ সালে ভারতে হয়েছিল কাবাডি বিশ্বকাপের প্রথম আসর। এক যুগের বেশি সময় পর দ্বিতীয় আসর ১৪ দল নিয়ে হবে ঘোষণা দিয়েছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। শেষপর্যন্ত ১১ দল আসরে অংশগ্রহণ করবে। আর্জেন্টিনা শেষ মুহুর্তে খেলতে আসবে না বলে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনকে জানিয়েছে। স্ট্যান্ডবাই থেকে পাকিস্তান আসেনি, এসেছে পোল্যান্ড।

বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নেয়া ১১ দেশগুলো হল- বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

বিশ্বকাপ সফল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও ভেন্যু ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, এই আয়োজন নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিশ্বকাপ ট্রফি উন্মোচন হবে। অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন হবে।

খেলা পরিচালনার জন্য প্রতিটি দেশ থেকে রেফারি আনা হয়েছে। ভারত থেকে পাঁচজন রেফারি এসেছেন। বাংলাদেশের ১০-১২ জনের একটি টেকনিক্যাল কমিটি থাকবে যেন রেফারিংয়ের মান আরও উন্নত হয় এবং কোনো প্রশ্ন না ওঠে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী জাতীয় কাবাডি দল:
শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালি আক্তার সিনিয়র (অধিনায়ক), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালি আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা এবং তাহরিম।

Tags: আইকেএফআর্জেন্টিনাকাবাডিজার্মানিবাংলাদেশভারতরূপালিলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২

Next Post

জলবায়ু সংকট মোকাবিলায় দেশজুড়ে ধরা ও ওয়াটারকিপার্সের কর্মসূচি

Next Post
জনগণ জলবায়ু সংকট মোকাবিলায় ধরা ও ওয়াটারকিপার্সের কর্মসূচিতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সংকট মোকাবিলায় দেশজুড়ে ধরা ও ওয়াটারকিপার্সের কর্মসূচি

ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত ছাড়া সব দলকেই হারানোর সক্ষমতা আমাদের রয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT