চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব’

‘মিস ইউনিভার্স’-এ ইতিহাস গড়ার পথে বাংলাদেশি তানজিয়া জামান মিথিলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সুন্দরী প্রতিযোগীর ছবি, সেলফি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আর কিছুদিন পরেই জানা যাবে, এবারের আসরের ‘মিস ইউনিভার্স’ বিজয়ীর নাম!

বর্তমানে মিথিলা আছেন থাইল্যান্ডে। সেখান থেকেই এক আবেগঘন খবর শেয়ার করেছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিথিলা লিখেছেন,“আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! কীভাবে সবাইকে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”

পরিবার থেকে শুরু করে শোবিজের বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানিয়ে মিথিলা এসময় বলেন,“আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য চলো এবার একসঙ্গে কাজ করি!”

মিথিলার এই আবেগঘন বার্তায় তার দেশপ্রেম, কৃতজ্ঞতা ও সাফল্যের আনন্দ একসঙ্গে মিশে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তার সেই পোস্টটি শেয়ার করেছেন নায়িকা তমা মির্জা, সালমান মুক্তাদির, সামিরা খান মাহি, হৃদি শেখ এবং তরুণশিল্পী শেখ সাদীসহ অনেকে।

বর্তমানে থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের বিভিন্ন প্রাথমিক পর্ব ও ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই ঝলমলে উপস্থিতিতে নজর কাড়ছেন বাংলাদেশের এই প্রতিনিধি। ইতোমধ্যে একাধিক ক্যাটাগরিতে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন মিথিলা।

অনেক আন্তর্জাতিক পেজেন্ট বিশ্লেষক ও সৌন্দর্য প্রতিযোগিতার ভক্তরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের প্রতিযোগী এবারের আসরে শীর্ষ অবস্থানে থাকতে পারেন। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি অর্জনের ইঙ্গিত।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রীই নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন মিথিলা।

Tags: তানজিয়া জামান মিথিলাবাংলাদেশিমিস ইউনিভার্সমিস ইউনিভার্স ২০২৫মিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদনশোবিজ
Previous Post

অমীমাংসিত কিছু চাপিয়ে দিতে চাইলে সরকারকে দায় নিতে হবে: মির্জা ফখরুল

Next Post

লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির!

Next Post
লামিয়া ও জাকির পানির পার্কে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির!

নিরাপদ যুবকের ছবি, মুন্সিগঞ্জে সংঘর্ষের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে বিএনপি সমর্থিত দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT