চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও স্বর্ণের দামে বড় উত্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিশাল স্বর্ণের খণ্ড, স্বর্ণের দামের উত্থানের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে, এমন প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনীতির নিম্নমুখীর আশঙ্কায় বিশ্ববাজারে আবারো ঊর্ধ্বমুখী  হয়েছে স্বর্ণের দাম ।

সোমবার (১০ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭০ দশমিক ৯৯ ডলার, যা গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ।

কে.সি.এম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘সপ্তাহের শুরুতেই স্বর্ণের বাজারে ক্রেতাদের চাপ দেখা যাচ্ছে। ফেড সুদের হার কমানোর সম্ভাবনা অস্বীকার করলেও ব্যবসায়ীরা এখনও ডিসেম্বর মাসে হার কমার প্রত্যাশা রাখছেন।’

সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার কমার সম্ভাবনা এখন ৬৭ শতাংশ। সাধারণত সুদের হার কমলে ফলনবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়।

এদিকে, ৪০ দিন ধরে চলা সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ করতে মার্কিন সিনেট একটি প্রস্তাব এগিয়ে নিচ্ছে। এতে সরকারি কর্মচারীদের বেতন বন্ধ, খাদ্য সহায়তা বিলম্ব ও বিমান চলাচলে জটিলতা তৈরি হয়েছিল।

টিম ওয়াটারার বলেন, ‘শাটডাউন শেষের দিকে হলেও এখন অর্থনৈতিক সূচকগুলো স্পষ্ট হবে, যা বাজারের জন্য দিকনির্দেশক হবে।’

বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণনির্ভর এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, শুক্রবার তাদের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা একদিন আগে ছিল ১ হাজার ৪০ দশমিক ৩৫ টন।

অন্যদিকে, রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪৯ দশমিক ৫২ ডলার, প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৫৬৫ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে ১ হাজার ৩৯৬ দশমিক ৩৭ ডলার।

Tags: স্বর্ণের দাম
Previous Post

পশুর নদে নিখোঁজ সেই নারী পাইলটের মরদেহ উদ্ধার

Next Post

৮ বছর পর ক্রিকেটে ফিরে এক ইনিংসে ৯ উইকেট

Next Post
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে হাঁটছেন, সবাই হাসছে ও শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছর পর ক্রিকেটে ফিরে এক ইনিংসে ৯ উইকেট

সেনাপ্রধানের সঙ্গে অধিনায়ক ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসায় সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT