চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন তারেক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ‘আশ্বাসে’ আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ছয় দিনের মাথায় অনশন ভেঙেছেন।

রোববার ৯ অক্টোবর, রাত ৯টার পরে তাকে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে হাসপাতালে নেওয়া হয়। যিনি দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার থেকে অনশন করছিলেন।

আর নির্বাচন ভবনের সামনে অনশনস্থলে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের অনু্রোধে তারেক অনশন ভেঙেছেন। রাত ৮ টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে পরিদর্শনে যান বিএনপির এই নেতা।

আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান বলেন, আমরা কেউ তারেককে রাজি করাতে পারছিলাম না। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব আসেন। তার অনুরোধে তাকে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে স্বাস্থ্যগত কারণে হাসপাতালে নেওয়া হয়।

তার দাবি, তারেক অনশন ভাঙেননি। স্বাস্থ্যগত কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি আপিলের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা উপসচিব সহিদ আবদুস সালাম বলেন, রাত সোয়া ৮টার দিকে তারেককে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে হাসপাতালের দিকে নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করা তারেককে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আক্বাস আলী।

এর আগে নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেককে নির্বাচন কমিশনে আপিল করার জন্য রোববার বিকালে আহ্বান জানান ইসির সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমজনতার দল আইনসম্মত পথে এগোলে ইসি বিষয়টি বিবেচনায় নেবে।

আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন, ঘাটতি যেগুলো আছেন পূরণ করে দিতে পারেন। আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা।

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়া সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। দলগুলো নিয়ে কারো আপত্তি থাকলে তা ১২ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয় কমিশনের এক বিজ্ঞপ্তিতে।

এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়।

Tags: অনশনআমজনতার দলতারেক রহমানবিএনপি নেতাসভাপতিসাধারণ সম্পাদকসালাহউদ্দিন
Previous Post

‘খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি’

Next Post

যেকোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বিসিবির

Next Post
বিসিবির জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বিসিবির

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT