চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোলা মাঠে হলো সিনেমার প্রিমিয়ার, স্থানীয়দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in বিনোদন
A A
খোলা মাঠে সিনেমার প্রিমিয়ার, হাজারো দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তির আগে স্থানীয় মানুষদের নিয়ে হয়েছে দেলুপির প্রিমিয়ার

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেল ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতার ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হয় প্রদর্শনী। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

প্রিমিয়ার হলেও খুলনার সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে শুক্রবার (৭ নভেশ্বর)। আর সারাদেশে সিনেমা হলে মুক্তি পাবে ১৪ নভেম্বর।

খোলা মাঠে সিনেমার প্রিমিয়ার, দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেলুপি টিম জানিয়েছে, এদিন শত শত দর্শক বিকেল থেকেই জড়ো হন প্রিয়জনদের সঙ্গে সিনেমাটি দেখতে। অনেকের হাতে পোস্টার, সব মিলিয়ে পুরো এলাকা ছিল আনন্দ আবহে ভরপুর। সিনেমা শেষে দর্শকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও আবেগের ঝলক। নিজেদের গল্প এভাবে পর্দায় দেখে স্থানীয় মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন।

দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, “আমাদের এলাকার নামেই সিনেমা হয়েছে—এটা ভাবতেই গর্ব লাগে। সিনেমাটা খুব বাস্তব, যেন আমাদের জীবনের গল্প।”

খোলা মাঠে সিনেমার প্রিমিয়ারে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, “ভাঙন আমাদের নিয়তি ছিল। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’ সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন-যাপনের ভয়ংকর বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি এই সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে।”

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”

খোলা মাঠে সিনেমার প্রিমিয়ার, দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই সিনেমাটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

‘দেলুপি’ সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Tags: ওয়েব ফিল্মটিজারট্রেলারতাওকীর ইসলামদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
Previous Post

নিবন্ধনের দাবিতে অনশনের তৃতীয় দিনে তারেক রহমান

Next Post

পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা

Next Post
পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে উল্লসিত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিকানা বদল হতে চলেছে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT