চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর আগে দুর্ঘটনায় ছোট বোনকেও হারান জুবিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
দুর্ঘটনায় হারানো ছোট বোনের ছবি, শোক ও স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা যান ‘ইয়া আলি’ খ্যাত জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার মতো মর্মান্তিকভাবে ২৩ বছর আগে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার ছোট বোন জংকি বার্থাকুর।

২০০২ সালের ১২ জানুয়ারি আসামের সোনিতপুর জেলায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান জংকি। তখন তিনি ১৮ বছরের কিশোরী! স্থানীয় গণমাধ্যম জানায়, সেদিন তিনি তাঁর ভাইয়ের (জুবিন) এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সুতিয়া শহরে যাচ্ছিলেন। পথে বালিপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি।

কাকতালীয়ভাবে জুবিন গার্গও প্রথমে ছোট বোনের সঙ্গে একই গাড়িতে ছিলেন, তবে কয়েক মিনিট আগেই গাড়ি বদলে নেওয়ায় তিনি বেঁচে যান।

ভাইয়ের মতো জংকিও বহুমুখী প্রতিভাধর ছিলেন। তিনি একাধিক অসমিয়া টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তুমি মুর মাথু মুর (২০০০), জনাকি মন (২০০২) এবং দাগ (২০০১) উল্লেখযোগ্য।

ছোট বোনের মর্মান্তিক এই মৃত্যু সব সময় পোড়াতো জুবিনকে। জনপ্রিয় এই শিল্পী প্রায়ই তার প্রয়াত ছোট বোনকে স্মরণ করতেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। ২০২০ সালে তিনি জংকির জন্মদিনে (যা হতো ৩৬তম) একটি আবেগঘন শুভেচ্ছাবার্তাও দিয়েছিলেন!

এদিকে জুবিন গার্গের মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড ও ভারতীয় সংগীত জগতের বহু তারকা। তাদের মধ্যে রয়েছেন যেমন প্রীতম, আদিল হুসেন, বিশাল দাদলানি, ও আরমান মালিক।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে লিখেছেন,“আজ আসাম তার অন্যতম প্রিয় সন্তানকে হারাল। কীভাবে জুবিনকে বর্ণনা করব, বুঝতে পারছি না। তিনি অনেক তাড়াতাড়ি চলে গেলেন, এই বয়সে তাঁর চলে যাওয়ার কথা নয়। জুবিনের কণ্ঠে ছিল এক অদ্ভুত শক্তি, যা মানুষকে উদ্দীপিত করত, তাঁর সংগীত সরাসরি হৃদয়ে নাড়া দিত। তিনি এক শূন্যতা তৈরি করে গেলেন, যা কখনো পূর্ণ হবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে আসামের সাংস্কৃতিক আইকন হিসেবে মনে রাখবে, তাঁর কাজ অনুপ্রেরণা যোগাবে অসংখ্য শিল্পীকে।”

জুবিন গার্গের পরিবারে আছেন তাঁর স্ত্রী, ফ্যাশন ডিজাইনার গারিমা সাইকিয়া গার্গ। এনডিটিভি

Tags: অভিনয়গানজুবিন গার্গবলিউডবোনসংগীতসিনেমা
Previous Post

বিপ্লব সফল করতে সংগঠনকে মজবুত করতে হবে: মির্জা ফখরুল

Next Post

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের ২য় দিনে আরও একজন নিহত

Next Post
নরসিংদীতে পুলিশ ও জনতার সংঘর্ষের দৃশ্য, জলাশয়ে পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের ২য় দিনে আরও একজন নিহত

পাকিস্তানের ক্রিকেটার ও আম্পায়ার মুখোমুখি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে নিয়ম ভাঙার অভিযোগ আইসিসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT