চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে নিয়ম ভাঙার অভিযোগ আইসিসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার ও আম্পায়ার মুখোমুখি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্কে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধেই অভিযোগ এনেছে আইসিসি। পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর আগে বিষয়টি নিয়ে মেইল পাঠিয়ে পিসিবিকে সতর্ক করে দিয়েছে আইসিসি। মেইলে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত স্পষ্টভাবে লিখেছেন, ম্যাচ ডে’তে পিসিবি একাধিকবার নিয়ম ভেঙেছে।

মেইলে তিনটি বিষয় জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বনাম পাকিস্তান ম্যাচকে বিলম্বিত করা, ম্যাচ রেফারির ভিডিও প্রকাশ করে দেয়া, সরকারি বিবৃতিতে মিথ্যাচার করা এবং প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিয়ায় অন্যায্যভাবে প্রবেশ ঘটানো।

পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ-সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেখানে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে টেনে আনা হয়েছিল। যেখানে তার প্রবেশাধিকারই ছিল না। তাই তার প্রবেশে কিন্তু তাকে প্রবেশে বাধা দেন আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তা।

পিসিবি বৈঠকটি ভিডিও করার জন্য জোর দিয়ে বলেছিল যে অন্যথায় পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে না। পরে শব্দবিহীন বৈঠকটি রেকর্ড করার অনুমতি দেওয়া হয়। পিসিবি ভিডিওটি নিজস্ব চ্যানেল থেকে প্রচার করে, যা আরও একবার নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে আইসিসি।

বৈঠক শেষে পাকিস্তান বোর্ড থেকে বিবৃতিতে বলা হয়েছে পাইক্রফট ‘ক্ষমা’ চেয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছে আইসিসি। পাইক্রফট ক্ষমা চাননি। তিনি বলেছিলেন, টসের সময় যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘খেলার স্বার্থে, টুর্নামেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কথা ভেবে আমরা পিসিবির শর্ত মেনে নিয়েছিলাম। তবে এটি পিএমওএ’র মর্যাদার প্রতি সম্পূর্ণ অগ্রাহ্যতা দেখিয়েছে।’

Tags: আইসিসিএসিসিপাইক্রফটপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
Previous Post

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের ২য় দিনে আরও একজন নিহত

Next Post

গার্নাচোর বিরুদ্ধে স্লোগান নিয়ে সতর্ক করল ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post
চেলসি ফুটবল খেলোয়াড়ের ছবি, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্নাচোর বিরুদ্ধে স্লোগান নিয়ে সতর্ক করল ম্যানচেস্টার ইউনাইটেড

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পোশাকে সুন্দরভাবে সাজে সেজেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া, পাত্র কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT