চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লব সফল করতে সংগঠনকে মজবুত করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশের রাজনৈতিক নেতা, পত্রিকা ও সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজ পরিবর্তন ও সাধারণ মানুষের অবস্থার উন্নয়নের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি। বিপ্লব সফল করতে হলে মানুষের কাছে গিয়ে সংগঠনকে মজবুত করতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত বামপন্থী বুদ্ধিজীবী কমরেড বদরুদ্দীন উমরের স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “আজ যারা সমাজ বদলাতে চান, তাদের জন্য সংগঠন অপরিহার্য। সংগঠনের অভাবেই বিপ্লব ব্যর্থ হয়। মানুষকে সঙ্গে নিয়েই সংগঠন গড়তে হবে।”

তিনি জানান, কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে ব্যক্তিগতভাবে বেশি সময় কাটানোর সুযোগ না হলেও, তার চিন্তা-চেতনা ও আদর্শকে তিনি গভীর শ্রদ্ধা করেন। “তিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ ও সংগ্রামের সঙ্গে আপস করেননি,”—যোগ করেন ফখরুল।

নতুন প্রজন্ম উমরের মতবাদ থেকে কতটা গ্রহণ করতে পেরেছে, সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, তারা তার প্রতি গভীর শ্রদ্ধা রাখি। তবে তরুণ প্রজন্ম কতটা গ্রহণ করেছে, তা নিশ্চিত নই।”

শোকসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশিত হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম ও কমরেড সজীব রায় প্রমুখ।

Tags: বিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

মোহামেডানকে হারিয়ে আবারও চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন কিংস

Next Post

২৩ বছর আগে দুর্ঘটনায় ছোট বোনকেও হারান জুবিন

Next Post
দুর্ঘটনায় হারানো ছোট বোনের ছবি, শোক ও স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ বছর আগে দুর্ঘটনায় ছোট বোনকেও হারান জুবিন

নরসিংদীতে পুলিশ ও জনতার সংঘর্ষের দৃশ্য, জলাশয়ে পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের ২য় দিনে আরও একজন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT