চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবলে আপনাকে সব কিছু নিয়ে নামতে হয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবলে কোচের সাক্ষাৎকার, বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আল মামুন

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে পর পর দুম্যাচ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি শেখ মোরসালিনের দল। ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হার দেখেছে ১০ জনের বাংলাদেশ।

তিন ম্যাচের বাছাইপর্বে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে গ্রুপের তলানিতে লাল-সবুজ দল। হারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। এমন পরাজয়ে হতাশ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সহকারি কোচ হাসান আল মামুন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মামুন বলেছেন, ‘সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই লাল কার্ড পাই, যা আমাদের আক্রমণের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সংখ্যায় আমরা কমে যাই। এটাই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।’

‘অবশ্যই, ভিয়েতনাম সবচেয়ে শক্তিশালী দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলেছিলাম, এটা মূলত বাকি তিন দলের মধ্যে লড়াই হবে। যেহেতু ইয়েমেন প্রথম ম্যাচে জিতেছে, তাই আমাদের জন্য এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। আমাদের ইয়েমেনকে চ্যালেঞ্জ জানাতে হতো। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি এই ম্যাচ জিততে।’

‘কিন্তু এটা ফুটবল। এখানে আপনাকে সবকিছু নিয়েই নামতে হবে, কিন্তু অনেক সময় খালি হাতে ফেরা লাগে। এটা ঘটবেই, ফুটবলে এটাই স্বাভাবিক।’

‘যখন লক্ষ্য থাকে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ালিফাই করা, আর সেসময় টানা দুই ম্যাচ হেরে যাই, তখনই সেটা বড় ধাক্কা। আশা করি, ছেলেরা এখান থেকে শিখবে। এটা একটা শিক্ষণীয় প্রক্রিয়া। ভবিষ্যতে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কীভাবে শক্তভাবে ফিরে আসতে হয়, সেটা শেখা যায়।’

ভিয়েতনামে খেলতে এসে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের হার দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলের হেরেছে। শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Tags: ইয়েমেনএএফসি এশিয়ান কাপবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টসসিঙ্গাপুরহাসান আল মামুন
Previous Post

নেপালের বিপক্ষে বাংলাদেশ সমানে লড়েছে বলছেন ক্যাবরেরা

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে, সাধারণ মানুষ দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT