চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:14 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) -এর স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিল (এসএমসি) নির্বাচন ২০২৫

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) -এর স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিল (এসএমসি) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন অভিভাবকরা।

নির্বাচনে সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আবদুল্লাহ নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া বাকি তিনটি সদস্য পদে নির্বাচিত হন যথাক্রমে মিজানুর রহমান (১০৩ ভোট), সুমন উর রশিদ (৭৩ ভোট) ও আবদুল আরিফ খান (১৮ ভোট)।

ভোটগ্রহণ শুরু হয় বেলা ২টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টায়। মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মো. মতিউর রহমান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার, আরিফুর রহমান, মেহের মোহাম্মদ হেলাল এবং মোসলেহ উদ্দিন।

নির্বাচন উপলক্ষে ছিল সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করেন সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল জেদ্দার কর্মকর্তা এ এস এম সায়েম, কাউন্সিলর (কনসুলার উইং) এবং সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকগণ।

ফলাফল ঘোষণার পর বিজয়ী চেয়ারম্যান আবদুল্লাহ নাসির উদ্দিন বলেন, এটি শুধু আমার বিজয় নয় বরং পুরো অভিভাবক সমাজের বিজয়। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। স্বচ্ছতা ও জবাবদিহি হবে আমাদের মূল অঙ্গীকার।

ভাইস চেয়ারম্যান এবং অন্য সদস্যরাও অভিন্ন স্বরে বলেন,সমন্বিতভাবে কাজ করলেই শিক্ষার মানোন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সাবেক চেয়ারম্যান ওমর ফারুক নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই স্কুল আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য। তাই এসএমসির প্রতিটি পদক্ষেপে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা উন্নয়নে অংশগ্রহণ করা প্রতিটি অভিভাবকের সামাজিক দায়িত্ব।

Tags: জেদ্দাবাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০২৩সৌদি আরব
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

Next Post

সেনাবাহিনীর নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, সবুজ পটভূমিতে সোনালী রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট

কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশে ১৪৪ ধারা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT