চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের বিপক্ষে বাংলাদেশ সমানে লড়েছে বলছেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের কোচ ক্যাবরেরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গোল শূন্য ড্র করেছে দুদল। জিততে না পারলেও স্বাগতিকদের সাথে সমানে সমান লড়াই হয়েছে মনে করছেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, নেপাল শক্তিশালী দল। এমনকি আগেরবার যখন এসেছিলাম তখনকার চেয়েও। আমরা ম্যাচে অনেক ভুল করেছিলাম আগেরবার, তবে এবার বেশ ভালো হয়েছে। দুই দলের উন্নতির সাথে খেলোয়াড়দেরও বেশ পরিবর্তন হয়েছে।’

‘এ ম্যাচটি বেশ কঠিন হয়েছে। দুদলই সমানে সমান লড়েছে। তাদের শুরুটা আমাদের চেয়ে ভালো হয়েছিল, আমরা কিছু ভুগছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করি। মাচের মধ্যে কয়েকবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে দুদলই ফিফটি-ফিফটি লড়াই করেছে।’

ফরোয়ার্ড সুমন রেজাকে নিয়েও কথা বলেছেন ক্যাবরেরা। তিনি বলেন, ‘সুমন বেশ উদ্দীপ্ত একজন খেলোয়াড় যার এনার্জির কমতি নেই। প্রথমার্ধে সে ভালো সুযোগ তৈরি করেছিল, প্রায় গোলের সুযোগও করেছিল। এখানে তার যে জায়গা সেটার যোগ্য সুমন। রাকিবের ব্যাপারেও আমি একই ধরণের কথা বলব।’

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। বিরতির পরও কোনো দলকে আদালা করা যায়নি। পরে গোলশূন্য ড্র’তে শেষ হয় বাংলাদেশ-নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ।

Tags: এএফসিক্যাবরেরানেপালবাংলাদেশরাকিবলিড স্পোর্টসসুমন
Previous Post

গরু–মুরগির খামারে চলছে মাদ্রাসা, পাস করে না কেউ

Next Post

‘ফুটবলে আপনাকে সব কিছু নিয়ে নামতে হয়’

Next Post
ফুটবলে কোচের সাক্ষাৎকার, বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফুটবলে আপনাকে সব কিছু নিয়ে নামতে হয়’

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে, সাধারণ মানুষ দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT