চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মতো কেউ আসবে না: স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি

আলোচনায় আছে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোরের ম্যাচটি হতে পারে লিওনেল মেসির ঘরের মাঠে শেষ প্রদর্শনী। ২০২৬ বিশ্বকাপের পর দেশের জার্সি তুলে রাখতে পারেন বিশ্বজয়ী অধিনায়ক। কিংবদন্তির উত্তরসূরি নিয়ে আলোচনার শেষ নেই। প্রসঙ্গটা অনেকবারই গেছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির দিকে। সবশেষ বললেন, মেসির জায়গা কেউ নিতে পারবে না।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ঘরের মাঠ মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তির জন্য। আর্জেন্টিনা পরে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে মেসির ঘরের মাঠে বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে দেশটি, সেটা এখনও ঠিক হয়নি। স্কালোনি অবশ্য চান না এটা ৩৮ বর্ষী মেসির শেষ ম্যাচ হোক।

আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে ঘরের মাঠে হতে পারে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী। তার আগে স্কালোনিকে উত্তরসূরি প্রসঙ্গে বলতে হয়েছে। বলেছেন, ‘যতদিন তিনি আছেন তাকে উপভোগ করা উচিৎ। এখন সময় না এসব নিয়ে ভাবার।’

‘এটা স্পষ্ট যে কোন একসময় তাকে এখান থেকে যেতে হবে। আর্জেন্টিনা জাতীয় দলে সবসময়ই তিনি থাকবেন না। কিন্তু যে মুহূর্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সেই মুহূর্তে ক্ষতিটা হবে বিরাট, কেবল আর্জেন্টিনার ফুটবলের জন্যই নয়, ফুটবল জগতের জন্যও। অনেক দুর্দান্ত খেলোয়াড় এসেছেন, কিন্তু তিনি যা করেছেন তা অতুলনীয়।’

‘মেসির কোন উত্তরাধিকারী নেই। এমন কেউ হতে পারে না। এমন দুর্দান্ত খেলোয়াড় আসতে পারে যারা একটি যুগকে অসাধারণ খেলা উপহার দেবে। কিন্তু মেসি এতদিন যা করেছে, আমার মনে হয় তা অতুলনীয়। ফুটবলে অনেক অকল্পনীয় জিনিস আছে, কিন্তু আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি যে এরকম কিছু দেখা অসম্ভব। আমার মনে হয় তার কোন প্রতিদ্বন্দ্বীও নেই।’

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনামেসিলিওনেল স্কালোনিলিড স্পোর্টস
Previous Post

সেই শিশুর আর্তনাদে স্তব্ধ ভেনিস, ২৩ মিনিটের রেকর্ড করতালি

Next Post

বেঙ্গালুরুর সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বললেন কোহলি

Next Post
Bangladeshi cricket player waving to fans during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বললেন কোহলি

চ্যানেল আই অনলাইন লোগো ও ভবনের ছবি, বাংলাদেশি সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ আসামিরা আপিলেও খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT