চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানের পর্দায় আসামের গল্প, আছে বাংলাদেশি সংযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 25, আগস্ট 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ, আসামের সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF)। গুরুত্বপূর্ণ এই উৎসবের ভিশন এশিয়া বিভাগে নির্বাচিত হয়েছে অসমীয় ভাষার চলচ্চিত্র ‘কক কক ককক’।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকর্মী এস এম নাজমুল হক।

কক কক ককক- সিনেমার একটি দৃশ্য

ফাইনাল প্রজেক্ট থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

নির্মাতা মহার্শি তুহিন কাশ্যপ পরিচালিত ছবিটি মূলত কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর ফাইনাল ডিসার্টেশন ফিল্ম হিসেবে নির্মিত। নাজমুল ও কাশ্যপ—দুজনেই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। শেষ বর্ষের প্রকল্প হিসেবে সহপাঠীদের সমন্বয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

এসআরএফটিআই মাঝারি দৈর্ঘ্যের ফিল্ম হিসেবে অর্থায়ন করলেও, তারা এটিকে পূর্ণদৈর্ঘ্যে রূপ দেন। নাজমুলের ভাষায়, “এসআরএফটিআইয়ের কোনো ফাইনাল ডিসার্টেশন ফিল্ম এর আগে পূর্ণদৈর্ঘ্যে কেউ রূপ দেয়নি, কিংবা আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ার কথা শুনেনি। তবে এই প্রতিষ্ঠান থেকে ৪০ মিনিটের প্রডাকশন মর্যাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছে।”

-4 Channel i News - চ্যানেল আই নিউজ কাহিনি ও নির্মাণ

‘কক কক ককক’ একটি ম্যাজিক রিয়ালিস্ট হরর ড্রামা। ছবির প্রেক্ষাপট নির্মাতার নিজ শহর গুয়াহাটি, আসাম। এখানে দেখানো হয়েছে অভিবাসীদের পরিচয় সংকট, বেঁচে থাকার লড়াই আর নগরজীবনের রূক্ষ অথচ সৌন্দর্যমণ্ডিত চিত্র।

চলচ্চিত্রটিতে অংশ নিয়েছেন অভিনেতা রাজু রায়, এসথার জামা পাউলিনো কেনি, রূপজ্যোতি দাস, মানিক রায়, মনোজ গগৈ, সিদ্ধার্থ মুখার্জীসহ আরও অনেকে। সম্পাদনায় ছিলেন সাদাং আরাঙহাম এবং সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে কাজ করেছেন অর্ণব বরা।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
শুটিংয়ে ‘কক কক ককক’ টিম

অসমীয় ভাষার এই চলচ্চিত্রে বাংলাদেশি সংযোগ

চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের এস এম নাজমুল হক। এছাড়াও টিমে ছিলেন বাংলাদেশের তরুণ চিত্রগ্রাহক শিংখানু মারমা। নাজমুল বলেন, “এই চলচ্চিত্র জন্ম হয়েছে স্মৃতি আর ভয় থেকে, আশা আর প্রতিবাদ থেকে। এটি উৎসর্গ করা হয়েছে সেইসব মানুষদের, যারা একসময় বৈচিত্র্যকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছিল। আজ পরিচয়গুলো প্রশ্নবিদ্ধ ও স্তব্ধ হয়ে যাচ্ছে। আমি চাই এই সিনেমা একসাথে দলিল ও প্রতিরোধ হয়ে উঠুক।”

বাংলাদেশি প্রযোজক হিসেবে নিজের অবস্থান নিয়ে তিনি আরও বলেন, “এই গল্পগুলো আমার কাছে অচেনা নয়। সীমান্ত পেরিয়ে এগুলো প্রতিধ্বনিত হয় অভিবাসন, পরিচয় আর স্থানচ্যুতির ইতিহাসের সাথে। আমি বিশ্বাস করি, সিনেমা ভঙ্গুরতাকে সংরক্ষণ করতে পারে এবং ভুলে যাওয়া সত্যগুলোকে মনে করিয়ে দিতে পারে।”

কক কক ককক- সিনেমার একটি দৃশ্য

বুসানের মঞ্চে

বুসান উৎসব থেকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছে টিম। ভিসা সংক্রান্ত কোনো জটিলতা না হলে নাজমুল হকও ৩০তম বুসান চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন।

বুসানের ভিশন এশিয়া বিভাগ মূলত কোরিয়া ও এশিয়ার নবীন নির্মাতাদের সাহসী ও পরীক্ষাধর্মী কাজগুলোকে সামনে আনে। ভবিষ্যতের এশিয়ান সিনেমার দিকনির্দেশনা নির্ধারণে এই প্ল্যাটফর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

Tags: বাংলাদেশবুসানবুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবভারতলিড বিনোদনসিনেমা
Previous Post

‘ভারত যেখান থেকে কমে তেল পাবে, সেখান থেকেই কিনবে’

Next Post

ইউনাইটেড খেলতে ভুলে গেছে, বলছেন কোচ

Next Post
বাংলাদেশ দলের অধিনায়ক মাঠে, উইন্ডিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড খেলতে ভুলে গেছে, বলছেন কোচ

গাজার হাসপাতালে আহত ও নিহত সাংবাদিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT