চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শিরোপা রেখে দেবেন ট্রাম্প?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 23, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকারে হাস্যোজ্জ্বল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শিরোপা হাতে হাস্নেজ্জ্বল ট্রাম্প

সর্বোচ্চ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে শুক্রবার সংবাদ সম্মেলনে ড্রয়ের দিনক্ষণ জানান। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে অনুষ্ঠান। এসময় উপস্থিত থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে মজার ছলে ট্রাম্প বললেন, ‘শিরোপাটি কি আমি রেখে দিতে পারি?’

এর আগেও ১৯৯৪ বিশ্বকাপের ড্র হয়েছিল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। সেবার নিজেদের চতুর্থ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবার ৩২ দল থেকে ৪৮ দলের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রসহ মেক্সিকো ও কানাডায়। এই বিশ্বকাপের ড্রয়ের ভেন্যুর চেয়ারম্যান খোদ ট্রাম্প। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বব্যাপী ড্রয়ের অনুষ্ঠানটির সম্প্রচার দেখবে শতকোটি মানুষ।’

ওভাল ওফিসে এদিন বিশ্বকাপ শিরোপা সঙ্গে আনেন ফিফা সভাপতি। এসময় দেখা যায় ট্রফিটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন ট্রাম্প। কিছুটা মজার ছলে ফিফা সভাপতিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা দুর্দান্ত সোনার টুকরা। ওভাল অফিসে সাজিয়ে রাখার জন্য দারুণ কাজে দিবে। আমি কি এটি রেখে দিতে পারি?’

এর আগেও অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিলেন ট্রাম্প। গত জুলাইয়ে দেশটিতে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি ওভাল অফিসে রেখে দেন তিনি। চ্যাম্পিয়ন চেলসিকে শিরোপাটির রেপ্লিকা দেয়া হয়েছিল। পরে অবশ্য শিরোপা ফেরত দিতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ফিফা জানিয়েছিল এটি তিনি রেখে দিতে পারবেন। চেলসিকে তারা নতুন একটি বানিয়ে দেবে বলেও জানিয়েছিল ফিফা।

ক্লাব বিশ্বকাপের আয়োজন নিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা অনেক ব্যয় করেছি এমন সুন্দর আয়োজন করতে। যা দেশের অর্থনীতিতে ৩০ বিলিয়ন যোগ করবে। প্রায় দুলক্ষ নতুন কর্মসংস্থানেরও সুযোগ হবে।’

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হতে চলা ২০২৬ বিশ্বকাপের ১০৪ ম্যাচের মধ্যে ১৩টি করে ম্যাচ হবে কানাডা ও মেক্সিকোতে। এর মধ্যে ১০টি ম্যাচই গ্রুপ পর্বের। অন্যসব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপইনফান্তিনোকানাডাচেলসিট্রাম্পব্রাজিলমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাসের লড়াই শেষে তাসনিয়ার মৃত্যু, নিহত বেড়ে ৩৬

Next Post

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

Next Post
মুম্বাইয়ের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে স্বরা ভাস্কর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

স্মার্টফোনে sunglasses পরা যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও'র বাসভবনে হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT