চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দশকের আইনি লড়াই: হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায় বহাল

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:09 অপরাহ্ন 24, জুলাই 2025
in - সেমি লিড, আদালত
A A
অভিযোগকারী হরেন্দ্রনাথের ছবি, যিনি ২০ লাখ টাকা পাওয়ার রায় পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দশক আইনি লড়াই করা হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের করা রিভিউ খারিজ করে বৃহস্পতিবার ২৪ জুলাই এই আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

বিনা ফি’তে আদালতে হরেন্দ্রনাথের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ওমর ফারুক। অন্যদিকে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শামীম খালেদ।

চার দশকের আইনি লড়াই বিষয়ে হরেন্দ্রনাথ জানান, স্নাতক পাস করে ক্যাশিয়ার-কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকের ঢাকার একটি শাখায় ১৯৮০ সালের দিকে যোগদান করি। পরে যাত্রাবাড়ী শাখায় কর্মরত অবস্থায় রেমিট্যান্স সংক্রান্ত ১৬ লাখ ১৬ হাজার ১০০ টাকা শাখা থেকে লোকাল অফিসে পাঠানো হয়। তবে কিছুদিন পর ১৯৮৫ সালে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ওই টাকা পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তহবিল তছরুপের অভিযোগে ১৯৮৫ সালের শেষের দিকে হরেন্দ্রনাথসহ নয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ১৯৮৬ সালের মার্চে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনা সূত্রে ‘পকেট ব্যাংকিংয়ের’ অভিযোগে সামরিক আদালতে হরেন্দ্রনাথের সাজা হয়। সাজা ভোগ শেষে ১৯৯০ সালে তিনি কারামুক্তি পান। তবে এর আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়।

পরবর্তী সময়ে অর্থ আদায়ে হরেন্দ্রনাথসহ নয়জনের বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ১৯৮৮ সালে নিম্ন আদালতে মামলা (মানিস্যুট) করে। সে  মামলায় একতরফা রায়ে নয়জনকে দোষী সাব্যস্ত করে সমুদয় অর্থ ফেরত দিতে আদেশ দেন প্রথম সহকারী জজ আদালত। সে আদেশের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে আবেদন (বিবিধ মামলা) করেন হরেন্দ্রনাথ। ১৯৯২ সালের ১৯ আগস্ট ঢাকার যুগ্ম জেলা জজ আদালত আবেদন গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ বাতিল করেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তবে হাইকোর্ট সে আপিল খারিজ করে ২০২২ সালের ২৯ আগস্ট রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ লিভ টু আপিল করে। গত ৯ ডিসেম্বর সে লিভ টু আপিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে মামলার ব্যয় বাবদ (খরচ হিসেবে) তিন মাসের মধ্যে হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করে সোনালী ব্যাংক। সে রিভিউ আজ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের হরেন্দ্রনাথের বয়স এখন ৭৮ বছর। তার বিরুদ্ধে এই মামলা চলছে ৪০ বছর। যেখানে এই মামলায় নয়জন বিবাদীর মধ্যে শুধু তিনিই বেঁচে আছেন।

Tags: সুপ্রিম কোর্ট
Previous Post

পাকিস্তানকে হোয়াইটওয়াশের হাতছানি টাইগারদের, পরিসংখ্যান কী বলছে

Next Post

দশ বছরে মিমির ‘ইচ্ছেতলা’, শুক্রবার মঞ্চে শিশুদের প্রথম নাটক

Next Post
শিশুদের নাটক 'ইচ্ছেতলা' এর দৃশ্য, মঞ্চে পারফর্ম করছে শিশু শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ বছরে মিমির ‘ইচ্ছেতলা’, শুক্রবার মঞ্চে শিশুদের প্রথম নাটক

অসুস্থ শিক্ষার্থী মাহতাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT