চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 02, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও কর্মকর্তাদের সমন্বয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহের বিষয়ে ঐক্য ও ‘জুলাই সনদ’ বিষয়ে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় ঐকমত্য কমিশন একটা অবস্থানে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হতে আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে আলী রীয়াজ এই আশার কথা বলেন।

আলোচনার শুরুতে জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংস্কারে জনগণের প্রত্যাশা আছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কখনও কখনও আমরা অগ্রসর হই। কখনও কখনও আমরা যতটা অগ্রসর হতে চাই, ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারা পরেও আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদের তৈরি করার মত জায়গায় যেতে পারব।

ড. আলী রীয়াজ বলেন, ‘আজ জুলাই মাসের দুই তারিখে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে, আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই একটা সনদের জায়গায় যেতে পারবো।’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,  একদিকে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এই জায়গায় একত্রিত হই, কেননা জুলাই আন্দোলনে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও অনেক ভাই-বোনদের হারিয়েছি। অনেকেই সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন বা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অপরদিকে তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকেও আমরা এখানে উপস্থিত হই।

তিনি আরও বলেন, এখানে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে আমরা পরস্পরকে জানছি, বুঝছি। আমরা কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সে কারণেই আমি আশাবাদী যে, আমরা দ্রুত ঐকমত্য গড়ে তুলে এক জায়গায় পৌঁছাতে পারবো। কেননা সেই দায় ও দায়বদ্ধতা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আশা করি আমরা অবশ্যই এ মাসের মধ্যে, জুলাইয়ের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় পৌঁছাতে পারবো।’

আজকের আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনেরসহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এছাড়া, কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় অংশগ্রহণ করছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনায় কোন নির্দিষ্ট বাধা ধরা আলোচনার বিষয় নেই। বরং যে সকল বিষয় অমীমাংসিত থেকে গেছে, কিংবা ঐকমত্য তৈরি হয়নি, সে সব বিষয়ে আজ পুনরায় আলোচনা করা হবে।

এর আগে, দফায় দফায় বৈঠকে কমিশন প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণকল্পে স্বতন্ত্র কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।

কমিশন সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী আলোচনা শেষে ব্রিফ করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।

বুধবারের আলোচনার আলোচ্যসূচি হিসেবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন প্রস্তাব নিয়ে আজ আলোচনা হবে।

ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারন নিয়ে আলোচনা শুরু হয়ে তা চলমান। সকালে আলোচনার সূচনায় জুলাইয়ে শহীদের স্মরণে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে।

আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন-নিউজ।

Tags: জাতীয় ঐকমত্য কমিশনরাজনৈতিক দলগুলোসংলাপ
Previous Post

জানা গেল আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনার সম্ভাব্য কারণ

Next Post

শ্রীলঙ্কায় এক ওয়ানডে জিতলেই সুখবর পাবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, শ্রীলঙ্কা ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় এক ওয়ানডে জিতলেই সুখবর পাবে বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে মুখোমুখি, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ারপোর্টে অস্ত্র নিয়ে যাওয়া ভুলবশত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT