চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস, পদত্যাগের দাবিতে উত্তাল ব্যাংকক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 29, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্যাংককে জনতার বিক্ষোভ, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পর শুরু হওয়া এই বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার মানুষ।

রোববার (২৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ২০২৩ সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের হাওয়া বইছে কখনোই ইউরোপীয় বা বিদেশি নিয়ন্ত্রণে না থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। আশঙ্কা আছে, গণআন্দোলনের জেরে ভেঙে যেতে পারে অভ্যন্তরীণ সংকটের কারণে চাপে থাকা পেতংতার্নের জোট সরকার।

রাতারাতি বদলে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিক্টরি মনুমেন্টের চেহারা। ভারী বৃষ্টিতেও প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ।

থাই নাগরিকদের মধ্যে একজন বলেন, অতীতে আমি ও আমার পরিবার ফিউ থাই দলের সমর্থক ছিলাম। বাবা-মা-ভাইবোন সবাই তাদের পক্ষে ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী যা করলেন, এই সম্পর্ক আর রাখতে চাই না।

আরেকজন বলেন, সবচেয়ে অগ্রহণযোগ্য বিষয় হচ্ছে সীমান্ত বিরোধ। প্রধানমন্ত্রী কীভাবে কম্বোডিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানকে বলেন থাই সেনা কমান্ডার আমাদের পক্ষে নেই?

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত মে মাসে। এসময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর একপর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের ফোনালাপ ফাঁস হয়।

এসময় এক থাই সেনা কর্মকর্তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে ওঠেন ৩৮ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা।

Tags: থাই প্রধানমন্ত্রীব্যাংকক
Previous Post

কমপ্লিট শাটডাউনে সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি

Next Post

মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখেন শিক্ষক!

Next Post
সবুজ রঙের মাদ্রাসা ভবন, ছাদে কিছু গাছ ও জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখেন শিক্ষক!

কারাগারে থাকা সাবেক সিইসি হাবিবুল আউয়াল ও তার সঙ্গীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT