চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন সব কন্টেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 06, জুন 2025
in বিনোদন
A A
নতুন বাংলা সিনেমা ও নাটকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৬টি নতুন সিনেমা। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।

এসবের বাইরে ওটিটিতেও আসছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটিতে যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে বাংলা ভাষায় নির্মিত টাটকা কিছু সিনেমা, সিরিজ-

ব্যাচেলর পয়েন্ট, [সিরিজ]
প্লাটফর্ম- বঙ্গ
তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনের হাস্যরস নিয়ে নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। যার নতুন সিজন আসছে ঈদে। ঈদের রাতেই দেখা যাবে বঙ্গ অ্যাপে। নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন কোরবানি ­ঈদের দিন মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর ৮টি পর্ব। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষি আলম, পলাশ, মিশু সাব্বির, শিমুলসহ অনেকে। এটির টিভি পার্টনার চ্যানেল আই।

পাপ কাহিনী [সিরিজ]
প্লাটফর্ম- আইস্ক্রিন
ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকদের পছন্দ হবে- স্ট্রিমিংয়ের আগেই গেল সপ্তাহে ‘১০০ পারসেন্ট’ গ্যারান্টি দিয়েছেন নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।  ৯ জুন ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে আইস্ক্রিনে। গ্রামের এক নারী যখন স্বামীর বিশ্বাসভঙ্গের শিকার হয়, তখন সে নেয় ভয়াবহ প্রতিশোধ। সিরিজটিতে রুনা খান, মিথিলা, শাহরিয়ার নাজিম জয়সহ একাধিক পরিচিত মুখকে দেখা যাবে।

বোহেমিয়ান ঘোড়া [সিরিজ]
প্লাটফর্ম- হইচই
ট্রাকচালক আব্বাস একজন প্রেমিক মানুষ। নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছেন। কোনো বউই একে অপরের ব্যাপারে জানেন না। সিরিজটি কমেডি, রহস্য ও মানবিক গল্পের এক মিশ্র অভিজ্ঞতা। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ৫ জুন থেকেই দর্শক হইচইতে সিরিজটি দেখতে পারছেন। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।

নীলপদ্ম [ওয়েব ফিল্ম]
প্লাটফর্ম- আইস্ক্রিন
ঈদের দিনে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমা ‘নীলপদ্ম’। যা পরিচালনা করেছেন তৌফিক-ই-এলাহী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ওয়েব ফিল্মের মূল চরিত্রে রয়েছেন রুনা খান, যিনি ‘নীলা’ নামের এক পতিতার ভূমিকায় অভিনয় করেছেন। সমাজের চোখ রাঙানি ও বাঁধা পেরিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চায় এক অসহায় নারী, সেই সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

হাইড এন সিক [ওয়েব ফিল্ম]
প্লাটফর্ম- দীপ্ত প্লে
দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত থ্রিলার ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। এক ফিল্মস্টারের বিয়ের ঘোষণার রাতে ঘটে যায় রহস্যময় দুর্ঘটনা—আত্মহত্যা, প্রেম, ষড়যন্ত্র আর জীবনের প্রশ্নে জড়ায় একাধিক চরিত্র। অভিনয়ে তানজিন তিশা, দিঘী, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার প্রমুখ। ১৩ জুন দীপ্ত প্লেতে এটি স্ট্রিমিং হবে।

বরবাদ, জংলি, দাগি ও চক্কর [সিনেমা]
প্লাটফর্ম- চরকি
ঈদে এবার অন্যতম চমক দেখালো ওটিটি প্লাটফর্ম চরকি। ঈদুল আযহার আয়োজনে এই প্লাটফর্মে রয়েছে ‘বিরাট গুরুর হাট’! যেখানে থাকছে চলতি বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া হিট ৪টি সিনেমা। এগুলো হলো– শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। এরইমধ্যে চারটি সিনেমা ই দর্শক চরকিতে দেখতে পারছেন।

Tags: আইস্ক্রিনচক্করচরকিজলিদাগিবঙ্গবরবাদব্যাচেলর পয়েন্টলিড বিনোদনহইচই
Previous Post

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

Next Post

ঈদে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক র‍্যাব

Next Post
র‍্যাবের কর্মকর্তারা ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক র‍্যাব

অভিনেতা চরিত্রের দৃশ্য, ধূসর পটভূমিতে, নাটকীয় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনে কতো আয় করলো কমল হাসানের এই ছবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT