চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 03, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্যরা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনমনীয় অবস্থানের প্রেক্ষাপটে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় মধ্যস্থতার ভূমিকায় আর থাকছে না যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও একই সুরে কথা বললেও এবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ২ মে  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখবো, তবে মধ্যস্থতাকারী হিসেবে বৈঠক আয়োজনের প্রক্রিয়া থেকে আমরা সরে যাচ্ছি। এখন সময় এসেছে যুদ্ধ বন্ধে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা শুরু করার।

তিনি বলেন, আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না। তবে দুই দেশ যাতে কোনো চুক্তিতে পৌঁছোয়, সে জন্য যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। এই সংঘাত কী ভাবে শেষ হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে দুই দেশকেই। এটা ওই দুই দেশের ওপর নির্ভর করছে।

এমন এক সময় এ সিদ্ধান্ত এলো, যখন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ইউক্রেনকে সামরিক সহায়তায় সবুজ সংকেত দিয়েছেন। যদিও শুরুতে তিনি যুদ্ধ নিয়ে ইউক্রেনকে দায়ী করে আসছিলেন, সম্প্রতি তার বক্তব্যে পুতিনের প্রতি হতাশা স্পষ্ট।

ক্রেমলিন এর আগেও শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও, গত সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া এক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়ার অবস্থান ছিল।

Tags: যুক্তরাষ্ট্ররাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য আই ফোন তৈরি হবে ভারতে

Next Post

‘অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক’

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আলোচনা সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক'

তথ্য উপদেষ্টার ছবি, বাংলাদেশ সংবাদ, সরকারী হস্তক্ষেপ না থাকায় উন্নতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT