চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 01, মে 2025
in আদালত
A A
বাংলাদেশের হাইকোর্ট ভবনের ছবি, প্রধান ভবন ও চারপাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর মো. শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিবাদীদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ৩ ও ৪ নম্বর বিবাদীদের আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আবেদনকারীর আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ-উল-ইসলাম।

আইনজীবী সূত্রে জানা যায়, ‌‌মো. শাহরিয়ার রাসেল ০১-০৪-২০১৯ তারিখে পল্লী সঞ্চয় ব্যাংকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে যোগদান করেন। নিয়োগের জন্য আবেদন করার সময় তিনি ‘মুক্তিযোদ্ধা কোটা’ এবং ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে নিজেকে উল্লেখ করেন, যদিও তিনি প্রকৃতপক্ষে বিভাগীয় প্রার্থী ছিলেন না। পরবর্তীতে তার পিতা মো. লুৎফর রহমানের মুক্তিযোদ্ধা গেজেট ২৪ মার্চ ২০২২ তারিখে বাতিল করা হলেও শাহরিয়ার রাসেল ব্যাংক কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেননি।

পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/কর্মচারি) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর ৩৬ অনুচ্ছেদের ২ ও ৩ উপধারার বিধান অনুযায়ী কর্মকর্তা/ কর্মচারীদের বছরে একবার চাকরিবই পরিদর্শনের সুযোগ আছে এবং ত্রুটি বা অসঙ্গতি দেখা দিলে ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। কিন্তু মো. শাহরিয়ার রাসেল এ নিয়ম পালন করেননি। উক্ত তথ্য গোপন করা দণ্ডবিধি, ১৮৬০-এর চ্যাপ্টার XVIII এর ধারা ৪৬৫ থেকে ৪৭১ অনুযায়ী প্রতারণামূলক অপরাধ, যা ফৌজদারি আইনে শাস্তিযোগ্য।

এছাড়াও তিনি ০১-০৪-২০১৯ তারিখে পল্লী সঞ্চয় ব্যাংকে যোগদানের পূর্বে ৩০-০১-২০১৯ তারিখে তার নামে ‘লজিক অ্যান্ড পিক্সেল টেকনোলজিস’ নামীয় একটি আইটি ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করেন। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং ট্রেড লাইসেন্সের তথ্য তিনি চাকরিতে যোগদানের সময় গোপন করেন এবং পরবর্তীতেও তা কর্তৃপক্ষকে অবহিত করেননি। এই তথ্য গোপন করাও পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মকর্তা/ কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর ৩৮ অনুচ্ছেদের ২(৪) ধারার পরিপন্থী।

Tags: হাইকোর্টহাইকোর্টের রুল
Previous Post

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

Next Post

‘ইয়ামাল বড় ম্যাচে ঝলক দেখায়’ -বার্সা কোচ ফ্লিক

Next Post
বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইয়ামাল বড় ম্যাচে ঝলক দেখায়’ -বার্সা কোচ ফ্লিক

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিত্র, যেখানে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের চিত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT