চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-অক্ষয় ফিরিয়ে দিলেও যে শর্তে ‘বাজিগর’ করেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 26, এপ্রিল 2025
in বিনোদন
A A
শাহরুখ খান ও কাজল সিনেমার দৃশ্য, প্রেম ও বন্ধুত্বের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বাদশা শাহরুখ খান এমন অনেক আইকনিক সিনেমা উপহার দিয়েছেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে কালজয়ী হয়ে আছে। তার মধ্যে অন্যতম একটি হলো ‘বাজিগর’। যেটি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে।

সম্প্রতি ‘বাজিগর’-এর লেখক রবিন ভাট জানিয়েছেন, সালমান খান ও অক্ষয় কুমার ছবিটি করতে অস্বীকৃতি জানানোর পরও শাহরুখ খান ছবিটি করতে রাজি হয়েছিলেন একটি শর্তে! তার কঠোর শর্তটি ছিল — চিত্রনাট্যে কোনো পরিবর্তন করা চলবে না।

প্রেমিক যুগলের কালো-সাদা ছবি, হাসি ও চোখের অভিব্যক্তি ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ রবিন ভাট গেল শুক্রবার টকিজের সঙ্গে আড্ডায় ‘বাজিগর’ নিয়ে স্মৃতিচারণা করেন। তিনি জানান, একদিন তিনি একটি ফোন পান যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ‘আ কিস বিফোর ডাইং’ ছবিটি দেখেছেন? রবিন উত্তর দেন যে তিনি আসল উপন্যাসটি পড়েছেন এবং মনে করেন, এটি থেকে অবশ্যই একটি সিনেমা বানানো সম্ভব। এরপর তাকে স্ক্রিনপ্লে লেখার অনুরোধ করা হয়, কারণ পরিচালকদ্বয় আব্বাস-মাস্তান এই প্রকল্পটি পরিচালনা করতে চাইছিলেন। এভাবেই ‘বাজিগর’-এর জন্ম হয়।

লেখক আরও জানান, কাস্টিং নিয়ে বেশ বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, কারণ ছবির কনসেপ্ট ছিল সাহসী — যেখানে নায়ক আসলে খল চরিত্রে অভিনয় করছিলেন। স্ক্রিপ্ট শেষ হওয়ার পর, প্রধান চরিত্রের জন্য অভিনেতা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।

প্রথমে অক্ষয় কুমারকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি ফিরিয়ে দেন। তারপর সালমান খানের জন্য সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনিও না করে দেন। তখন রবিন বুঝতে পারেন, কেবল একজন অভিনেতাই এতটা সাহসী হতে পারেন এমন একটি ‘গ্রে’ চরিত্রে অভিনয় করতে — আর তিনি হলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

রবিন ভাট আরও বলেন, তিনি এবং শাহরুখ খান প্রায়ই হোটেল ভিলায় কাজ করতেন এবং সেখানেই তাদের দেখা হতো। শাহরুখ ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এর কাজ করতেন, আর রবিন তার নিজের প্রজেক্টে ব্যস্ত থাকতেন।

এই নৈমিত্তিক আড্ডার মধ্যে রবিন বুঝতে পারেন, শাহরুখ খান অন্যরকম করে সবকিছু ভাবেন, অন্যদের তুলনায় তার চিন্তাভাবনা আলাদা। সুযোগ বুঝে রবিন ‘বাজিগর’-এর গল্প শুনিয়ে দেন শাহরুখকে। আশ্চর্যজনকভাবে, গল্পের ইন্টারভেল পর্যন্ত আসতেই শাহরুখ সঙ্গে সঙ্গে ছবিটি করতে রাজি হয়ে যান, দ্বিতীয়ার্ধ শোনারও প্রয়োজন মনে করেননি।

প্রেমিক যুগলের কালো-সাদা ছবি, হাসি ও চোখের অভিব্যক্তি ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ তবে শাহরুখ খান একটি কঠিন শর্ত দেন। রবিন বলেন, সেদিন শাহরুখ আমাকে বলেন যে “আমি এই ছবি করব যদি তোমরা স্ক্রিপ্ট একটুও না বদলাও। চরিত্রকে জাস্টিফাই করো না বা তাকে বেশি ‘গ্রে’ বানানোর চেষ্টা করো না।”

শাহরুখের এই সাহসী অবস্থান পরিচালক আব্বাস-মাস্তানকেও ভরসা দেয় মূল পরিকল্পনায় অটুট থাকার জন্য। আর বাকিটা তো ইতিহাস! কালজয়ী এই ছবিতে আরও অভিনয় করেছিলেন শিল্পা শেঠি, কাজল, রাকী ও জনি লিভার। –পিঙ্কভিলা

Tags: অক্ষয় কুমারকালজয়ী সিনেমাবলিউডবাজিগররবিনশাহরুখ খানসালমান খানসিনেমা
Previous Post

ভারতে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

Next Post

রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি, তারপরেও বাড়বে গরীব?

Next Post
দরিদ্র পরিবারের নারী ও শিশু, বাংলাদেশে জীবনযাত্রার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি, তারপরেও বাড়বে গরীব?

চ্যানেল আই অনলাইন নিউজ পোর্টাল লোগো ও শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ মাসে দেশে দুই ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT