দেশে একের পর এক রাজনৈতিক দল আসছে। গণ-অভ্যুত্থানের পরই যেন রাজনীতির মঞ্চে হঠাৎ করেই দলবৃক্ষের পাতা গজাতে শুরু করে। একেকটির নাম যেন আরেকটির চেয়েও অভিনব ‘নিউক্লিয়াস পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি, জনতার বাংলাদেশ পার্টি’ এমন অন্তত দুই ডজন দলের খোঁজ মিলেছে গণমাধ্যমে।








