চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 26, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশি অভিবাসীরা ভারতের সীমান্তে আটক, লাইন ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাত পুলিশ।

বিবিসি বাংলা জানিয়েছে, ওই রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে সুরাট থেকে ১০০ জনের মতো বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয়েছে। এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে এখানে বাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

আহমেদাবাদেও অভিযান চালানো হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল বলেছেন, আমাদের কাছে তথ্য ছিল যে চান্দোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন। সেই তথ্যের ভিত্তিতে ভোরে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৪৫০ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দু’টো ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং ৭৭ জনকে তাদের দেশে পাঠানো হয়।

গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি জানান, গত রাতের অভিযানে এক হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত। আমরা দেখেছি এর আগে যে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন। এই সব বাংলাদেশির (অনুপ্রবেশকারী) সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে। পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার।

Tags: বাংলাদেশি আটকভারত
Previous Post

কাশ্মীরে হামলার আন্তর্জাতিক ‘নিরপেক্ষ তদন্ত’ চায় পাকিস্তান

Next Post

সালমান-অক্ষয় ফিরিয়ে দিলেও যে শর্তে ‘বাজিগর’ করেন শাহরুখ

Next Post
শাহরুখ খান ও কাজল সিনেমার দৃশ্য, প্রেম ও বন্ধুত্বের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান-অক্ষয় ফিরিয়ে দিলেও যে শর্তে ‘বাজিগর’ করেন শাহরুখ

দরিদ্র পরিবারের নারী ও শিশু, বাংলাদেশে জীবনযাত্রার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি, প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি, তারপরেও বাড়বে গরীব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT