চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পাহাড়সম রান দেখে ম্যাচের ফল ধারণা করা যাচ্ছিল। পরে দিন যত গড়াতে থাকে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে শ্রীলঙ্কা। ফলো-অনে পড়ে শেষপর্যন্ত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে স্বাগতিকদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ দুম্যাচের প্রথমটিতে অজিদের কাছে এক ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে হেরেছে ধনঞ্জয়া ডি সিলভার দল।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে। এশিয়ায়ও এটি অজিদের জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল তারা।

সাদা পোশাকে এরচেয়ে বড় হার নেই শ্রীলঙ্কার। আগেরটি ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে। ঘরের মাঠেও এটি লঙ্কানদের সবচেয়ে বড় পরাজয়। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে ইনিংস ও ২২২ রানে হেরেছিল তারা।

গল টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটে নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া দাপট দেখায়। উসমান খাজার ডাবল সেঞ্চুরি (২৩২), সঙ্গে স্টিভেন স্মিথ (১৪১) ও জশ ইংলিসের (১০২) সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক স্মিথ। জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে গেলে ফলো-অনে পড়ে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে লঙ্কানরা থামে ২৪৭ রানে।

প্রথম ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নেওয়া কুহনেমান এবার ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ৪ টেস্টের ক্যারিয়ারে এটি তার ম্যাচসেরা বোলিং।

Tags: অস্ট্রেলিয়াচান্দিমালটেস্ট চ্যাম্পিয়নশিপডি সিলভালিড স্পোর্টসশ্রীলঙ্কাস্টিভেন স্মিথ
Previous Post

তিতুমীর কলেজের আন্দোলন নিয়ে যা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

Next Post

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বইমেলার উদ্বোধন করেন, বিশাল জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরেই শেষ ঢাকার, রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT