চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকছে বাড়তি সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসল্লিদের ভিড় ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ইজতেমার এই ৫৮তম আয়োজন জোবায়েরপন্থীদের অধীনে দুই ধাপে আর সাদপন্থীদের অধীনে এক ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি যা আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এরপর শুরু হবে ইজতেমার তৃতীয় পর্ব যা ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে অংশগ্রহণ করবেন সাদপন্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) পুলিশের আইজিপি বাহারুল আলম ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে। পুলিশ সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম।

বাংলাদেশে গত কয়েকবছর ধরে তাবলীগ জামাতের দু’টি অংশ ‘জুবায়ের’ ও ‘সাদ’পন্থীদের মাঝে দ্বন্দ্ব চলছে।

মূলত মোহাম্মদ সাদ কান্দালভীর একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন।

এই তাবলীগ জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে, যখন ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়।

পরের বছর কাকরাইল মসজিদের দখল নিয়ে সংঘর্ষ হয়েছিলো দু’পক্ষের মধ্যে। এ বছরও দুই গ্রুপের মাঝে ব্যাপক সংঘাত হয়েছে, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

ইজতেমা ঘিরে সংঘাত-সহিংসতা এড়াতে এ বছর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ।

সাথে বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল থাকবে।

রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে, সাথে থাকবে ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি।

এছাড়া ইজতেমা ময়দানের প্রবেশপথসমূহে আর্চওয়ে স্থাপন এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।

Tags: গাজীপুরটঙ্গীর তুরাগ তীরপ্রথম পর্ববিশ্ব ইজতেমাসতর্কতা
Previous Post

পিছুটান নেই, তবে যে কষ্ট জায়েদকে বেশি পীড়া দেয়

Next Post

র‍্যাবের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: মামলা গ্রহণ বিষয়ে হাইকোর্টের রায় ৬ ফেব্রুয়ারি

Next Post
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: মামলা গ্রহণ বিষয়ে হাইকোর্টের রায় ৬ ফেব্রুয়ারি

বিশাল জনসমাগম যমুনার তীরে অর্থনৈতিক কর্মযজ্ঞের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার তীরে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ, ১০ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT