চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানের শট, উইকেটরক্ষক প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জিতে আসর শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে লড়াই জমিয়ে হেরে যায় সুমাইয়া আক্তারের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে জুনিয়র টিম টাইগ্রেস কোনো সমীকরণ-হিসাব ছাড়াই আয়েশে পরের রাউন্ডে অর্থাৎ, সুপার সিক্স পর্বে জায়গা করে নিলো। ইউরোপের দেশটিকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্সের টিকিট কেটেছে লাল-সবুজের দলটি।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করতে পারে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানের বেশি যেতে পারেনি স্কটল্যান্ড।

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিস মেয়েদের। ১৯ রানের ওপেনিং জুটি ভেঙে ১১ রান করা এমা ওয়ালসিংহাম ফেরেন আনিসা আক্তার সোবার বলে। একই ওভারে পাগলাটে দৌড়ে রান নিতে গিয়ে ৮ করা পিপ্পা কেলিকে রানআউটে ফেরান সাদিয়া ইসলাম। দুই উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেন উইকেটরক্ষক-ব্যাটার পিপ্পা স্প্রৌল ও অধিনায়ক নিয়াম মুইর জুটি।

এই জুটিতে মাঝে জয়ের আশাও জাগিয়েছিল স্কটল্যান্ড। ৫০ রানের জুটি ভেঙে নিয়াম আউট হলে একের পর এক উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। আর স্প্রৌল খেলেন সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। বাকিদের আসা-যাওয়ার মিছিলে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি আর কেউ।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন আনিসা আক্তার। একটি করে উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি।

সকালে ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।

লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে ২১ রান।

স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।

Tags: অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপওভালবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯মালয়েশিয়ালিড স্পোর্টসসুমাইয়াস্কটল্যান্ড
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জিনাত আমান

Next Post
বৃদ্ধ মহিলার আত্মবিশ্বাসী পোজ, চুল উড়ছে, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জিনাত আমান

তুরস্কের রিসোর্টে অগ্নিকাণ্ড, ভবন জ্বলছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে রিসোর্টের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT