চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে রিসোর্টের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্কের রিসোর্টে অগ্নিকাণ্ড, ভবন জ্বলছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বাঁচার জন্য হোটেলের জানালা থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। কিন্তু তারা বাঁচতে পারেননি। স্কুল ছুটির কারণে হোটেলও প্রায় ভর্তি ছিল।

উত্তর-পশ্চিম তুরস্কের একটি স্কি রিসর্টে অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। একটা পাহাড়ের উপরে বহুতল গ্র্যান্ড কারটাল হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়ায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, ”আমরা শোকস্তব্ধ। ৫২ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন।”

স্থানীয় মিডিয়া জানিয়েছে, অনেকে ভয় পেয়ে জানালা দিয়ে ঝাঁপ দেন। অনেকে জানালার সঙ্গে বেডশিট ও কম্বল বেঁধে নিচে নামতে চান। টিভি ফুটেজে দেখা গেছে, হোটেলের ছাদ ও উপরের আংশ জ্বলছে। কালো ধোঁয়া উঠছে। তুরস্কে এই সময় স্কুলে ছুটি বলে প্রচুর মানুষ গিয়েছিলেন রিসোর্টে। সেখানে প্রায় ২৩৮ জন পর্যটক ছিলেন।

পাশের হোটেলে কাজ করা ওমর সাকরাক বলেছেন, ”একজন তার এক বছরের বাচ্চাকে বাঁচাবার জন্য মরিয়া ছিলেন। তিনি বলছিলেন, আমি বাচ্চাকে ছুঁড়ে দিচ্ছি। এখানে থাকলে সে পুড়ে মারা যাবে।”

স্কি ইন্সট্রাক্টর নেকমি কেপসিতুতান বেসরকারি টিভি এনটিভি-কে জানিয়েছেন, তিনি ২০ জনকে উদ্ধার করেছেন। কিন্তু এত ধোঁয়া ছিল যে, ফায়ার এসকেপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার কিছু ছাত্রের কাছে তিনি যেতে পারেননি।

তুরস্কের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। এনটিভি জানিয়েছে, হোটেলে ১৬১টি ঘর ছিল। ঘরগুলিতে কাঠের কারুকার্য ছিল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৩০টি দমকল ইঞ্জিন ও ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। কাছাকাছি যে হোটেলগুলি আছে, সেগুলি থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান জানিয়েছেন, দোষীরা শাস্তি পাবেই। পুলিশ এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: আগুনতুরস্ক
Previous Post

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জিনাত আমান

Next Post

সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি

Next Post
সিরাজগঞ্জে সরিষা ক্ষেতের বিস্তৃত দৃশ্য, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি

নেটফ্লিক্স দেখার জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গ্রাহক বৃদ্ধির সাথে সাথে সাবস্ক্রিপশন মূল্য বাড়াবে নেটফ্লিক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT